Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২১ ১৭:৫২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২১ ১৭:৫২

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    বগুড়ার আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২১ ১৭:৫২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২১ ১৭:৫২

    বগুড়ার আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    শ্রম অধিদপ্তরাধীন “৬টি অফিস পুন:নির্মাণ ও আধুনিকায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র বগুড়ার নবনির্মিত ভবনসহ সারাদেশের মোট ৮টি স্থাপনার একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার সকালে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।

    এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী আনুষ্ঠানিক ঘোষণার পরপরই বগুড়ায় চকসূত্রাপুরে বর্ণাঢ্য আয়োজনে আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র বগুড়ার নব-নির্মিত ৩ তলা ভবনের ফলক উন্মোচন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক আমিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বগুড়া জেলা প্রশাসক বলেন, শ্রমিক ও মেহনতি মানুষদের অন্তর দিয়ে ভালবাসতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনে রাখতে হবে, শ্রমিকদের শ্রমেই সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য দাবিসমূহ পূরণের মাধ্যমে তাদের মৌলিক অধিকার নিশ্চিতে নানামুখী ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে আসছে। শ্রম দপ্তরের মাধ্যমে তাদের সঠিক মজুরি প্রাপ্তি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রাপ্তি, মালিকপক্ষের সাথে সম্পর্কের উন্নয়ন সাধনসহ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সদা সংবেদনশীলভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার যা সত্যিই প্রশংসনীয়।

    গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায়ের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, গণপূর্ত বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী এ,এইচ,এম শাহরিয়ার, টিএমএসএস বগুড়ার নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বগুড়া জেলা শ্রমিকলীগ এর সভাপতি আব্দুস সালাম, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল এবং বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাকছুদা বেগম, শ্রম কর্মকর্তা শরিফুর রহমান, শ্রম কল্যাণ সংগঠক যথাক্রমে জিন্নাতুন জোহরা ও উম্মে আশরাতুন তাজলিন, গোলাম রব্বানী, সাবিনা ইয়াসমিন, ছামিয়া খাতুনসহ শ্রম দপ্তর এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার জনপ্রতিনিধি, শ্রমিক, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৩ শতাধিক মানুষ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬