Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে উপজেলা চেয়ারম্যানসহ তিন বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি
    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৫
    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৫

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    নন্দীগ্রামে উপজেলা চেয়ারম্যানসহ তিন বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি

    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৫
    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৫

    নন্দীগ্রামে উপজেলা চেয়ারম্যানসহ তিন বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি

    বগুড়ার নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় তিনজনকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া নৌকার বিরোধীতাকারী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীকে প্রকাশ্য সভায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

    পাশাপাশি থালতা মাজগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একরাম হোসেন নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি নেতার নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে অব্যাহতি দিয়ে জেলা আওয়ামী লীগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা হয়েছে।

    শনিবার সকালে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

    শুক্রবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অব্যাহতি পাওয়া বিদ্রোহী প্রার্থীরা হলেন, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মজনুর রহমান মজনু, আবদুল্লাহেল বাকী, ভাটগ্রাম ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা রেজাউৎদৌলা ববি। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীকে প্রকাশ্য সভায় চ্যালেঞ্জ ছুড়ে দেয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি থালতা মাজগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একরাম হোসেন নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি নেতার নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে অব্যাহতি দিয়ে জেলা আওয়ামী লীগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা হয়েছে।

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা’র সঞ্চনালয় বর্ধিত সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, আলী হাসান, আফজাল হোসেন, শামীম শেখ, স্বপন চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা ওয়াসিম আলী, মোত্তারিন জাহিদ সরকার, মুকুল হোসেন, আফতাব হোসেন, মোফাজ্জল হোসেন, মোরশেদুল বারী, জুলফিকার আলী, মখলেছুর রহমান মিন্টু, হাফিজুর রহমান নান্টু, সাইফুল ইসলাম, কালিপদ রায়, নিকুঞ্জ কুমার, আনিছুর রহমান আলো, সোহেল রানা, মিজানুর রহমান মাসুম, মোতাহার হোসেন, সেকেন্দার আলী, শাজাহান আলী, শ্রমিকলীগ নেতা এনামুল হক, সানোয়ার হোসেন মিলন, স্বে”ছাসেবক লীগ আবু সাঈদ, কামরুল হাসান সবুজ, যুবলীগ নেতা এআর জামান রাসেল, জিল্লুর রহমান রয়েল, মৎস্যজীবী লীগ নেতা মাহমুদ আলী, ছাত্রলীগ নেতা শুভ আহমেদ প্রমুখ।

    এই যৌথ বর্ধিত সভায় সকলের মতামতের ভিত্তিতে এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র ও প্রাতিষ্ঠানিক শৃংখলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহসহ ৫ জনকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরআগে উপজেলার চারটি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা সংবাদ সম্মেলন করে নৌকার বিপক্ষে অবস্থান নেয়াসহ প্রকাশ্য সভায় ঘোষনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী দেওয়ায় উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র বহিস্কার দাবি জানান তারা।

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, যৌথ বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থী দেয়াসহ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলায় চারটি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬