Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু ৫ জানুয়ারি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ১৪:৩৯

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু ৫ জানুয়ারি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ১৪:৩৯

    একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু ৫ জানুয়ারি

    চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আবেদন প্রক্রিয়া চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর তিন ধাপে ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন করা হবে। ভর্তিপ্রক্রিয়া শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সভা সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণির আবেদনের ফল তিনটি ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপে ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি। ফলে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই ভর্তির সব প্রক্রিয়া শেষ হবে।

    ৫ জানুয়ারি ভর্তির আবেদন শুরুর আগেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

    তবে শিক্ষাবোর্ডগুলো আগামী ২৯ অথবা ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

    মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত অনুমোদনে আগামী রোববার (২৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ফাইল পাঠাবে ঢাকা শিক্ষাবোর্ড। নীতিমালায় এবারও শিক্ষা মন্ত্রণালয়ের নামে একটি কোটায় ২ শতাংশ শিক্ষার্থী ভর্তির বিধান যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রীর আপত্তিতে তা বাতিল হয়ে গেছে।

    এবার যে কোনো বয়সের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। এজন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ২২ বছরের শর্ত তুলে দেওয়া হয়েছে। সাধারণ ও কারিগরি এবং মাদরাসা শিক্ষাবোর্ডের ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে।

    এছাড়া ২০১৯-২০২১ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরাও একাদশে ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

    অন্যদিকে যথারীতি চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা গ্রহণের মাধ্যমে ভিন্নভাবে শিক্ষার্থী ভর্তি করবে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬