Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদীঘিতে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী তৃপ্তি
    আদমদীঘি (বগুড়া)সংবাদদাতা
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২২ ১৬:৫৬
    আদমদীঘি (বগুড়া)সংবাদদাতা
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২২ ১৬:৫৬

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    আদমদীঘিতে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী তৃপ্তি

    আদমদীঘি (বগুড়া)সংবাদদাতা
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২২ ১৬:৫৬
    আদমদীঘি (বগুড়া)সংবাদদাতা
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২২ ১৬:৫৬

    আদমদীঘিতে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী তৃপ্তি

    জোর প্রচারণা, টান টান উত্তেজনা ও একাধিক প্রার্থীর অংশগ্রহনে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়ার আদমদীঘির ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। জয় নিশ্চিত করতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে আসন্ন নির্বাচনকে ঘিরে কিছুটা ব্যতিক্রম উপজেলার সান্তাহার ইউনিয়ন। কারন এখানে লড়ছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি। চেয়ারম্যান পদে এই উপজেলার তিনিই একমাত্র নারী প্রার্থী।

    অন্যান্য প্রার্থীদের প্রচার প্রচারণা অব্যাহত থাকলেও নাহিদ সুলতানা তৃপ্তি জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছেন। প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণায় অংশ নিচ্ছেন।

    সোমবার সকালে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপুকে তার পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। একই ইউনিয়নে নৌকার তৃপ্তি ছাড়াও চেয়ারম্যান পদে আরও চারজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন- সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা মোজাহার হোসেন পিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম ও জাতীয় পার্টির প্রার্থী মুক্তার হোসেন মল্লিক।

    নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, নারীদের সন্মান জননেত্রী শেখ হাসিনার কাছে রয়েছে। নেত্রী যেহেতু আমার ওপর আস্থা রেখে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, সেহেতু আমি জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে আমার নেত্রী এবং দলের সে আস্থা ধরে রাখতে চাই। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, নারী হিসেবে নারীদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে বিনা পয়সায় বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের ভাতার কার্ড প্রদান করা হবে।

    জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু বলেন, প্রত্যেকটি ইউনিয়নে নৌকা প্রতীকের জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। বর্তমান সরকারের অব্যাহত উন্নয়ন অবশ্যই জনগণ মূল্যায়ন করবে। একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তির জয়ও আমাদের কাছে বাড়তি গুরুত্ব বহন করে।

    উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারী উপজেলার ৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সান্তাহার ইউপিতেই প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ হবে। এই ইউপিতে মোট ভোটার ২১ হাজার ৫৯৫ জন। নারী ভোটার ১০ হাজার ৭৪৮ জন ও পুরুষ ভোটার  ১০ হাজার ৮৪৭ জন। নারী-পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। 

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬