Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২ ২৩:১১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২ ২৩:১১

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    সৈয়দপুর থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২ ২৩:১১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২ ২৩:১১

    সৈয়দপুর থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

    নীলফামারীর সৈয়দপুরে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সক্রিয় সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

    বুধবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া চেকপোষ্ট দর্জিপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য জাহিদুল ইসলাম  শুভ ওরফে বকুল (৩০) এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া চেকপোষ্ট  দর্জিপাড়ার মৃত. ওয়াহেদ আলীর ছেলে মনিরুজ্জামান  ওরফে সোহাগ (৩০)।  গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের বাঁশবাড়ী আল-ফারুক একাডেমী  সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত. হাজী নঈম উদ্দিনের ছেলে মো. আকরামের (৪০) ব্যবহৃত লাল ও কালো রঙের বাজাজ পালসার ১৫০ সিসি’র  মোটরসাইকেলটি তাঁর বাড়ির একটি কক্ষ থেকে গত ২৪ ডিসেম্বর গভীর রাতে চুরি যায়। যার আনুমানিক মূল্য এক লাখ ৭২ হাজার টাকা। এ চুরির ঘটনার মোটরসাইকেল মালিক মো. আকরাম সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। আর ওই অভিযোগটির তদন্তভার দেয়া হয় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমানকে। ওই তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই মো. সাহিদুর রহমান অভিযোগের  বিষয়ে তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির ও গোপন সোর্সের মাধ্যমে সন্দিগ্ধ জড়িত আসামী চাঁদপুরের কঁচুয়া উপজেলার লক্ষèীপুর রহিমনগর বাজার এলাকার মাওলানা মো. হারুণ অর-রশিদের ছেলে জাহিদুল ইসলাম শুভ ওরফে বকুলকে (৩০) প্রথমে সৈয়দপুর শহরের উপকণ্ঠ ঢেলাপীর উত্তরা আবাসন ঈদগাহ্ মাঠ থেকে আটক করেন। এরপর তাকে সৈয়দপুর থানা  নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন পুলিশ। এ সময় সে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সৈয়দপুর শহরের বাঁশবাড়ীর জনৈক মো. আকরামের মোটরসাইকেলটি তাঁর বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। সেই সঙ্গে চুরি করে নিয়ে যাওয়া মোটরসাইকেলটি ক্রেতা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া চেকপোষ্ট দর্জিপাড়ার মৃত. ওয়াহেদ আলীর ছেলে মনিরুজ্জামান সোহাগকে প্রদান করেছে বলে পুলিশকে জানায় সে। তাঁর দেয়া তথ্যানুযায়ী ও নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় চোরাই মোটরসাইকেলটির ক্রেতা মনিরুজ্জামান সোহাগকে তার বাড়ি থেকে আটক করা হয়। এরপর তাঁর বাড়ির একটি কক্ষ থেকে সৈয়দপুর শহরের বাঁশবাড়ীর আকরামের চুরি যাওয়ার মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। 

    সৈয়দপুর থানা অফিসার  ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোর ও ক্রেতাসহ দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে সৈয়দপুর ও নীলফামারীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬