Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২ ২৩:৪৩
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২ ২৩:৪৩

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    গুম করা লাশ ডালিয়া ক্যানেল থেকে উদ্ধার

    সৈয়দপুরে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২ ২৩:৪৩
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২ ২৩:৪৩

    সৈয়দপুরে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

    নীলফামারীর সৈয়দপুরে চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট সংলগ্ন ডালিয়া ক্যানেল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

    এ ঘটনায় তিনজনকে আটক করেছেন চিরিরবন্দর থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন, , সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাপাড়ার মৃত. আসান আলীর  ছেলে হোসেন আলীর স্ত্রী তাহেরা বেগম (৫৫), তাঁর ছেলে খায়রুল (৩০) ও একই এলাকার নজু  হোসেনের  ছেলে  মোখলেছ (২৪)।

    জানা গেছে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উল্লিখিত এলাকার রিকশাভ্যান চালক হোসেন আলীর (৬৫) বাড়িতে গত শুক্রবার (১৫ জানুয়ারী) দিবাগত গভীর রাতে অজ্ঞাত এক চোর প্রবেশ করে। এ সময় গৃহকর্তাসহ বাড়ির  লোকজন  টের পেয়ে অজ্ঞাতনামা ওই চোরকে আটক করে। পরে তাদের চিৎকারে আশপাশের  লোকজন ছুঁটে আসে। এ সময় তারা (এলাকাবাসী) আটক অজ্ঞাত ওই ব্যক্তিকে চোর সন্দেহে গণপিটুনী দেয়। এতে সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। পরে তারা স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে নেয়। ওই চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানকালে সেখানে মারা যান অজ্ঞাত ওই ব্যক্তি। মারা যাওয়ার এ ঘটনায় উপস্থিত লোকজন সেখান  থেকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে, ওই রাতেই গণপিটুনির শিকার অজ্ঞাত ব্যক্তির আহত হওয়ার একটি ছবি ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে এলাকায় ব্যাপক কানাঘুষা শুরু হয়। পরবর্তীতে গণপিটুনিতে নিহত অজ্ঞাত চোরের লাশ গুম করা হয়েছে বলে গোটা এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.  সারোআর আলম ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ  মো.আবুল হাসনাত খানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ গুম হওয়া লাশ উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা। এ সময় হোসেন আলীর বাড়ি পাশে বাঁশঝাড় থেকে অজ্ঞাত ব্যক্তির পরণের জ্যাকেট,মাফলার ও জুতা উদ্ধার করে। এ সব উদ্ধারের পর  পুলিশের মধ্যে লাশ গুমের বিষয়টি আরো প্রবল হয়।  পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার  মো. সারোআর আলমের দিক নির্দেশনায় গুম করা লাশের সন্ধানে নামেন পুলিশ অফিসাররা।  পরে অনেক খোঁজাখুঁজি এবং  সোর্সের খবরের ভিত্তিতে দুপুরে সৈয়দপুর উপজেলার পার্শ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট জোতরঘু এলাকা সংলগ্ন ডালিয়া ক্যানেলে কচুরিপানায়  ঢেকে থাকায় অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। পরে চিরিরবন্দর থানা পুলিশ লাশ উদ্ধারের খবর  পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন  তৈরি করে লাশটি  উদ্ধার চিরিরবন্দর থানায় নিয়ে যান।

    এদিকে, বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিম বালাপাড়ার এ ঘটনায় রিকশাভ্যান চালক হোসেন আলী, তাঁর ছেলে তারিকুল ইসলাম, ভাতিজা সোবহান ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন। লাশ উদ্ধারের পর ওই এলাকায় দেখা যায় সেখানকার প্রতিটি বাড়ি ঘর মানব শুন্য। ঘরে ঘরে তালা ঝুঁলছে। এ নিয়ে লোকজনের সাথে কথা বললে তারা জানান, আমরা ঘটনা শুনে  দেখতে এসেছি। আমরা এলাকার কেউ না।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, লাশ উদ্ধার হয়েছে চিরিরবন্দর থানা এলাকায়। তাই মামলা সেখানেই হবে। 

    চিরিরবন্দর থানার  অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ রিপোর্ট  লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।

     

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬