Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শিবগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন দশ প্রার্থী
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ১৮:০৪
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ১৮:০৪

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শিবগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন দশ প্রার্থী

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ১৮:০৪
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ১৮:০৪

    শিবগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন দশ প্রার্থী

    সকল জল্পনাকল্পনা অবসান ঘটিয়ে কাঙ্খিত বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নয় বছর পর ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ইতিপূর্বে তিন বার সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও করোনা মহামারির কারণে তা বার বার পিছিয়েছে। সর্বশেষ ২০১২ সালে শিবগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের নয় বছর পর বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন ধার্য হয়েছিল গত ২০২০ সালের ২৭ ডিসেম্বর। কিন্তু পরে তা স্থগিত করা হয়। ২০২১ সালের ৩০ মার্চ ২য় দফায় স্থগিত ঘোষণা করা হয় শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সর্বশেষ চলতি বছরের ২২ জানুয়ারি এই উপজেলায় সম্মেলনের ঘোষণায় নেতা কর্মীদের মধ্যে উৎসব বিরাজ করলেও পরে জেলা আওয়ামী লীগের স্থগিতাদেশে তা পুনরায় ম্লান হয়ে যায়। অবশেষে ১ ফেব্রুয়ারি চতুর্থ দফায় এই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য হয়েছে। এই সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি জামান নিকেতা । 

    উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ৪র্থ বারে এসে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা মুক্তিযোদ্ধা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৪৮৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি,সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে নতুন নেতা নির্বাচন করবেন। সম্মেলন বিষয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, দীর্ঘ নয় বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসবের ইমেজ বিরাজ করছে। বর্তমান সভাপতি আজিজুল হক বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছি। সম্মেলন কে ঘিরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। করোনার কারণে সীমিত পরিসরে সরকারি বিধি-নিষেধ মেনে সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কাউন্সিলররা ভোটের মাধ্যমে ত্যাগী ও যোগ্য নেতা নির্ধারণ করবেন বলে আশা করছি। সাধারণ সম্পাদক প্রার্থী জেলা আওয়ামীলীগ নেতা মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার বিএনপি জামায়াত বিদ্যেষিত এলাকায় শিবগঞ্জে স্বাধীনতার দীর্ঘদিন পর নৌকা মার্কা নিয়ে পর পর দুই বার মেয়র নির্বাচিত হয়েছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে নৌকা মার্কা প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচারনা চালানোর পর জনগণ ও ভোটারদের আস্থা অর্জন করে ১২ ইউনিয়নের মধ্যে ৮টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। আগামীতে বড় কিছু উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুখে-দুখে পাশে রয়েছি। সবাই একক ভাবে প্রার্থী হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে আমরাই শুধু প্যানেলে কাউন্সিলরদের কাছ থেকে ভোট ও সমর্থন চাইছি। আমাদের প্যানেল সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জয় লাভ করবে ইনশাআল্লাহ। 

    জেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি আজিজুল হক এর বিপরীতে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটি সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ মীর্জারুল আলম শাহাজাদা চৌধুরী ও আওয়ামীলীগ নেতা আকরাম হোসেনের মনোনয়ন পত্র জমা না হলেও তিনি একক ভাবে প্রচারণা চালাচ্ছেন। সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামীলীগের সদস্য পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এর বিপরীতে প্রার্থী হয়েছেন বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার। 

     

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬