Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২২ ১৬:৫১
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২২ ১৬:৫১

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২২ ১৬:৫১
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২২ ১৬:৫১

    তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

    গত তিনদিন ধরে মাঝারী শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে।

     রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। এর আগের দু’দিন শনিবার ৭ এবং শুক্রবার ৭ দশমিক ২ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে এই পর্যবেক্ষণাগারটি। 

    গত তিনদিন ধরেই আকাশে মেঘ থাকায় রোদের উষ্ণতা ছিল খুবই কম। সেই সাথে দিনে রাতে বয়ে গেছে পূর্ব-উত্তর দিক থেকে আসা শীতল বাতাস। এ কারণে দিনে না হলেও সন্ধ্যা থেকেই কনকনে শীত অনুভূত হয়। শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয় মাঝারী ধরণের কুয়াশা। রাত বাড়ার সাথে সাথে কুয়াশা ভারী হতে থাকে। গতকাল রোববার সকালে হালকা বৃষ্টির মত কুয়াশা ঝরতে দেখা গেছে। দুপুরের আগ পর্যন্ত ভারী কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করেছে হেড লাইট জ্বালিয়ে। কুয়াশা কেটে সূর্যের দেখা মেলে দুপুর ১১টার পর। এরপর থেকে সারাদিনই সূর্য দেখা গেলেও শীতল বাতাসের কারণে রোদের তেজ ছিল না। 

    সকাল থেকে সূর্যের দেখা পাওয়া না গেলেও থেমে ছিল না কর্মজীবী মানুষের কাজ। সকালে করতোয়া নদীর সামান্য পানিতে নৌকায় সোয়েটার-জ্যাকেট খুলে রেখে হীমশীতল পানিতে নেমে পাথর তুলতে দেখা গেছে শ্রমিকদের। ভারী কুয়াশার মধ্যেও মাঠে কাজ করতে নেমেছে কৃষি শ্রমিকরা। তবে দুপুরের পর সূর্যের দেখা মেলায় স্বস্তির নিশ্বাষ ফেলে শ্রমজীবী মানুষরা। পঞ্চগড় জেলা সদরের বলেয়াপাড়া গ্রামের কৃষি শ্রমিক জয়নুল ইসলাম বলেন, সারাদিন মানুষের জমিতে কাজ করে পাই চারশ টাকা। দ্রব্যমূল্যে উর্দ্ধগতির বাজারে এই টাকা দিয়ে সংসার চালানোই কঠিন। সাথে রয়েছে সন্তানের পড়ালেখার খরচ। ঠান্ডার কারণে একদিন কাজে যেতে না পারলে চুলায় হাড়ি চড়বে না আমাদের। তাই বাধ্য হয়েই শীতের মধ্যেই মাঠে কাজ করতে নামতে হয়েছে। 

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, গত তিনদিন ধরে পঞ্চগড়ে মাঝারী শৈত্যপ্রবাহ চলছে। এ অবস্থা আরও ৩-৪ দিন বিরাজ করতে পারে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। 

    এদিকে পঞ্চগড় জেলায় শীতকাতর হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসূমে জেলায় সরকারি-বেসরকারি মিলে জেলায় ৪০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরো শীতবস্ত্রের চাহিদা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬