Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বিরামপুর কর্মব্যস্ত শহরে হাজারো মানুষের ঘুম ভাঙবে পাখির গানে
    বিরামপুর,দিনাজপুর
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ২১:০৯
    বিরামপুর,দিনাজপুর
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ২১:০৯

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    বিরামপুর কর্মব্যস্ত শহরে হাজারো মানুষের ঘুম ভাঙবে পাখির গানে

    বিরামপুর,দিনাজপুর
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ২১:০৯
    বিরামপুর,দিনাজপুর
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ২১:০৯

    বিরামপুর কর্মব্যস্ত শহরে হাজারো মানুষের ঘুম ভাঙবে পাখির গানে

    দিনাজপুর জেলার সীমান্তবর্তী উপজেলা বিরামপুরে কর্মব্যস্ত মানুষের জন্য নেই গাছ তলায় বসে পাখির কোলাহল শোনার ব্যবস্থা। কর্মব্যস্ত হাজারো মানুষের আনাগোনা এখানে। এ শহরে সবই আছে কিন্তু কি যেনো একটি নাই। পৌর শহরের বাসিন্দা তানভি, জবা, শাম্মী, এশা, ফারজানা, বর্ষণ আর আরমান খুঁজে বের করেন শহরের সেই অভাব। শহরের বিনোদন প্রেমী ও কর্মব্যস্ত ক্লান্ত মানুষের জন্য নেই গাছতলায় বসে পাখির গান শুনে মনে প্রশান্তি দেবার ব্যবস্থা। যেমন ভাবনা তেমন কাজ। বন্ধুরা মিলে শহরের বিভিন স্থানে গাছের ডালে পাখির প্রজনন কেন্দ্র ও নিরাপদ আশ্রয়ের জন্য মাটির হাঁড়ি বেঁধে দিচ্ছেন। তাঁদের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সচেতনমহল।

    উদ্যমী যুবকরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নছোয়া সমাজ উন্নয়ন সংস্থা’র সদস্য। গত বছর ২৬ ডিসেম্বর উপজেলার ৩৩জন উদ্যমী যুবককে নিয়ে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত ২২ জানুয়ারি সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থেকে সংগঠনটির এ সামাজিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপর থেকে সংগঠনের সদস্য প্রতিদিনই নতুন নতুন জায়গায় গাছের ডালে উঠে মাটির হাঁড়ি বেঁধে দিয়ে পাখির বাসা তৈরি করে দিচ্ছেন। একাজে কেউ গাছের নিচ থেকে মই ধরে আছেন, আবার কেউ মই বেয়ে গাছের মগডালে উঠে শক্ত রশি দিয়ে বাঁধছেন হাঁড়ি। সকলে আনন্দচিত্তে করছেন এ মহৎ কাজ। দুই-এক দিনের মধ্যে বিরামপুর থানা চত্বরের সবগুলো গাছে পাখির নিরাপদ আবাসস্থল তৈরি করতে কয়েক ডজন মাটির হাঁড়ি লাগানো হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক বর্ষণ কর্মকার।

    সংগঠনটির সদস্যরা ইতোমধ্যে উপজেলার গঙ্গাহার গ্রাম ও পৌর শহরের চাঁদপুরের টেংরামারী এলাকার দুটি বড় পুকুরের মালিকের সাথে আলোচনা করে ওই দুইটি পুকুরকে অতিথি পাখির অভয়াশ্রম ঘোষণা করেছেন। সেখানে অতিথি পাখিদের নিরাপদে আশ্রয় দেবার সতর্কতায় দুটি সাইনবোর্ড লাগিয়েছেন সংগঠটির সদস্যরা। এছাড়া পাখি শিকার, বিক্রি ও হত্যা বন্ধে সচেতনতা তৈরিতে উপজেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ করছেন সংগঠনটির সদস্যরা।

    এ সংগঠনের উদ্যোগে গত দুই সপ্তাহে’র মধ্যে উপজেলা পরিষদ চত্বর, উপজেলা ভূমি অফিস চত্বর, বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের গাছের ডালে শতাধিক মাটির হাঁড়ি বেঁধে দেয়া হয়েছে। সেগুলোতে ইতোমধ্যে অনেক পাখি আশ্রয় নিয়েছে। পাখিরা বসছে, খেলা করছে। সেখানে পাখিরা কিচির-মিচির শব্দ করছে।সংগঠনের সদস্যরা আশা করছেন, তাঁদের এ উদ্যোগের ফলে ব্যস্ত প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া পাখির কিচির-মিচির শব্দে মুখরিত হবে এ শহর। প্রকৃতি ফিরে পাবে তার হারানো জৌলুস।

    সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরমান আলী বলেন, ‘প্রকৃতি তাঁর সৌন্দর্য হারিয়ে ফেললে পৃথিবীতে মানুষের বেঁচে থাকার পরিবেশ নষ্ট হবে। প্রযুক্তির উন্নয়নের সাথে আজ বৃক্ষ নিধন চলছে। পাখিরা হারাচ্ছে তাদের আবাসস্থল। পাখি হচ্ছে প্রকৃতির অলঙ্কার। এছাড়া পাখি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। এ ভাবনা থেকেই পাখির জন্য নিরাপদ আশ্রয় তৈরি ও তাদের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে আমাদের সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গাছেগাছে পাখির বাসা হিসেবে মাটির হাঁড়ি বেঁধে দিচ্ছি। আমাদের শহর পাখির গানে মুখরিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, এলাকার একদল প্রকৃতিপ্রেমী যুবক পরিবেশে পাখি সংরক্ষণ, পাখি শিকার, বিক্রি ও হত্যা বন্ধ করতে এবং পাখিদের নিরাপদ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রম তৈরি করতে যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সংগঠনটির সদস্যরা বন্যপ্রাণি সংরক্ষণে সরকারকে সহযোগিতা করছেন। এ কাজে সকলে সহযোগিতা করলে তাঁদের এ উদ্যোগ সার্থক হবে। স্বেচ্ছাসেবী সংগঠনটির এ সামাজিক কাজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.খায়রুল আলম রাজু বলেন, প্রকৃতিপ্রেমী একদল যুবক পরিবেশে পাখি সংরক্ষণ, পাখি শিকার, বিক্রি, হত্যা বন্ধে এবং পাখিদের নিরাপদ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রম তৈরি করতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয় দাবীদার। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁদের সকল প্রকার সহযোগিতা করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬