Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে কবি লিপিকা লিপি’র মৃত্তিকায় সৃজন কবিতাগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ২০:২৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ২০:২৭

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    সৈয়দপুরে কবি লিপিকা লিপি’র মৃত্তিকায় সৃজন কবিতাগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

    নীলফামারীর সৈয়দপুরে স্বভাবকবি লিপিকা লিপি’র প্রথম কবিতাগ্রন্থ মৃত্তিকায় সৃজন এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১১ ফেব্রুযারি) সন্ধ্যায় শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট ওই জমকালো প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। 

    এতে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান রাশেদ। মৃত্তিকায় সৃজনের প্রকাশনার অনুষ্ঠানকে নিয়ে আলোচনায় অংশ নেন দৈনিক প্রথম আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সাংবাদিক এম আর আলম ঝন্টু ও নারী উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদা ইয়াসমিন ইলা। এ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জনপ্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সাংবাদিক রানা মাসুদ। 

    রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা জাহান বিউটির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন, রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক ও সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাতা প্রকাশ এর কর্ণধার জাকির আহমদ। 

    এতে শুভেচ্ছা বক্তব্য বলেন, বিভাগীয় লেখক পরিষদর সিনিয়র সহ-সভাপতি এস. এম. সাথী বেগম, রংপুর জেলা কমিটির সভাপতি এ. টি. এম মোর্শেদ, বাংলা বাড়ীর প্রধান সম্পাদক ও পরিচালক মজনুর রহমান, লিপিকা লিপির পরিবারের সদস্য আক্তারুজ্জামান। 

    কবির প্রকাশিত গ্রন্থ মৃত্তিকায় সৃজন থেকে আবৃত্তি করেন শিবলী রহমান। অনুষ্ঠানে দেশ গান পরিবেশন করে রহমতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ সরকার। 

    এ সময় অন্যদের মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রেহানা খানম পলি,কবি মাসুদ বশীর,আসহাদুজ্জামান মিলন, নুর হোসেন, শামসুজ্জামান সোহাগ, শরিফুল আলম অপু,আদিল ফকির, লায়লা শিরিনা, মোর্শেদ সরওয়ার জুয়েল, আমির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। 

    এর আগে অনুষ্ঠানের শুরুতে মোমবাতি প্রজ্বলন ও কেক কেটে প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধন এবং মৃত্তিকায় সৃজন এর  মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। 

    অনুষ্ঠানে কবি লিপিকা লিপির দেশ-বিদেশের বিভিন্ন শুভাকাঙক্ষীদের পাঠানো ভিডিওবার্তা দিয়ে নির্মিত ভিডিও ক্লিপ দেখানো হয়।
    মৃত্তিকায় সৃজন কবি লিপিকা লিপির প্রথম কবিতাগ্রন্থটি প্রকাশ করে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাতা প্রকাশ। প্রচ্ছদ করেন রহমান ইমন। বইটি একুশে বইমেলাসহ দেশের অভিজাত বইয়ের দোকানে পাওয়া যাবে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬