Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা জাগ্রত করতে হবে: এমপি হাবিব
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:০৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:০৪

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা জাগ্রত করতে হবে: এমপি হাবিব

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:০৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:০৪

    নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা জাগ্রত করতে হবে: এমপি হাবিব

    বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। 

    তিনি আরো বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে নানামুখী উদ্যোগ নিয়েছে। বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মত্যাগের ইতিহাসকে ছড়িয়ে দিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা জাগ্রত করতে হবে। 

    রবিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

    বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু। বগুড়া প্রেসক্লাবের একুশে উদযাপন কমিটির সদস্য জেএম রউফ এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওছার, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার সম্পাদক এইচ আলিম, কার্যনির্বাহী সদস্য ফরহাদুজ্জামান শাহী, তানসেন আলম, আব্দুর রহিম।

    আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৫টি বিভাগে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারিদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এবারে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেরন বগুড়ার খ্যাতিমান চিত্রশিল্পী বেলাল উদ্দিন আহমেদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, পিটিআই এর সহকারী সুপার সেলিনা খানম। প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬