শাজাহানপুরে ১৬ প্রহর ব্যাপি লীলা কীর্তন
বগুড়ার শাজাহানপুরে ১৬ প্রহর ব্যাপি শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বেজোড়া উত্তর হিন্দুপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর শাখার সভাপতি ও রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী পরিমল প্রসাদ রাজ।
লীলা কীর্তন আয়োজক কমিটির সভাপতি সুজন কবিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী পরেশ চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা. মঞ্জু আরা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

ষ্টাফ রিপোর্টার