শেখ হাসিনা প্রতি হিংসার রাজনীতি করলে খালেদা জিয়া দেশে থাকতে পারতো না
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন বলেছেন, শেখ হাসিনা প্রতি হিংসার রাজনীতি করলে খালেদা জিয়া দেশে থাকতে পারতো না। খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা করে তার জিবন বাঁচিয়েছে তিনি আরো বলেন, ২১বার শেখ হাসিনা কে হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনাই আল্লাহ তাকে বাঁচিয়েছে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে স্বঘোষিত রাষ্ট্রপতি হয়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে মদ জুয়া হাউজি চালু করেছেন। যদি মিথ্যা কথা বলি, রাজনীতি করব না।
শুক্রবার দুপুরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, তারা কি দিয়েছে আপনাদের? কিন্তু শেখ হাসিনা আপনাদের দিয়েছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন বলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন, রাস্তাঘাট হচ্ছে, ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্করা-বিধবারা ভাতা পায়, মাতৃকালিন-প্রতিবন্ধীরা ভাতা পায়, একটি বাড়ি একটি খামার হয়। গ্রাম শহরে রুপান্তরিত হয়েছে।
প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মী সমর্থক করতে হবে। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহেনা দুই বোন আলোচনা করে ১১ লাখ মুসলমান রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। সকাল ১০টায় মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রদীপ কুমার রায়, যুগ্ন সাধারন সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সেক্রেটারি সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, যুবও ক্রিয়া সম্পাদক মাশরাফি হিরো সহ জেলার নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করেন এসএম কামাল হোসেন। কমিটিতে সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি সরফুল হক উজ্জল, যুগ্ম সম্পাদক মুকুল হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার রায়, দপ্তর সম্পাদক ফারুক কামাল, সদস্য রেজাউল আশরাফ জিন্নাহ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি