Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রংপুর বিভাগীয় কমিশনারের সৈয়দপুরে টিকাদান কেন্দ্র পরিদর্শন
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৪৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৪৭

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    রংপুর বিভাগীয় কমিশনারের সৈয়দপুরে টিকাদান কেন্দ্র পরিদর্শন

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৪৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৪৭

    রংপুর বিভাগীয় কমিশনারের সৈয়দপুরে টিকাদান কেন্দ্র পরিদর্শন

    শনিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঁইয়া নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন । 

    এ সময় নীলফামারী জেলা প্রশাসক খন্দকার  ইয়াসির আরেফীন, নীলফামারী সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির, নীলফামারী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আব্দুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন,  উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন,  নীলফামারীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রমিজ আলম,  সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফী, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমেদুল হাসান সরকার, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন। 

    পরিদর্শনকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঁইয়া টিকাদান কেন্দ্র টিকাদান কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং টিকা নেওয়ার জন্য আগত বিভিন্ন বয়সী মানুষ ও টিকাদানের সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি টিকাদানের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

    পরিদর্শনকালে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঁইয়া বলেন, ইতোমধ্যে আমরা দেশে একদিনে ৮০ লাখ  মানুষকে টিকাদানের টার্গেট পূরণ করেছি। তাই আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ফলে আজ একদিনের যে এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা খুব বেশি নয়। আর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের মোট জনসংখ্যার শতকরা সত্তর ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার টার্গেট রয়েছে। আমরা তা পূরণে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মী, প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাই মিলে কাজ করছি।  তিনি আরো বলেন, আজ একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে মানুষের মধ্যে টিকা নেওয়ার যে সাড়া  পরিলক্ষিত হলো, তা অভাবনীয়।  আশা করি আমরা রংপুর বিভাগের শতকরা ৭০ ভাগ মানুষকে টিকার দেওয়ার টার্গেট পূরণে সফল হবো।  

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬