Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সম্পত্তির লোভে বগুড়ায় বোনকে নির্যাতনের অভিযোগ ভাইদের বিরুদ্ধে
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ২০:১৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ২০:১৮

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    সম্পত্তির লোভে বগুড়ায় বোনকে নির্যাতনের অভিযোগ ভাইদের বিরুদ্ধে

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ২০:১৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ২০:১৮

    সম্পত্তির লোভে বগুড়ায় বোনকে নির্যাতনের অভিযোগ ভাইদের বিরুদ্ধে
    বগুড়ার দুপঁচাচিয়ায় সম্পত্তির লোভে রিনা আক্তার নামের অসহায় এক নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার আপন ভাইদের বিরুদ্ধে।
    এ ঘটনায় গত ২৫শে ফেব্রুয়ারি সকালে রিনা বাদি হয়ে তার দুই ভাই মোঃ বাবুল হোসেন ও মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুপঁচাচিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
     
    নির্যাতনের শিকার রিনা দুপঁচাচিয়া ভেলুরচর এলাকার মৃত আলহাজ্ব সায়েদ আলীর মেয়ে। স্বামীর থেকে তালাকপ্রাপ্ত হয়ে দীর্ঘ ৩০ বছর যাবত প্রাইভেট পড়িয়ে খেয়ে না খেয়ে জীবনযুদ্ধে লড়াই করা এই রিনাকে নির্যাতনের ঘটনায় ইতিমধ্যেই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন এলাকাবাসী।
     
    অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে তালাকপ্রাপ্ত হয়ে রিনা ১ সন্তান নিয়ে তার বাবার বাড়িতে আশ্রয় নেন। সে সময় তার দেনমোহরের টাকাও তুলে দেন তার ভাইদের হাতে। সম্প্রতি রিনা তার ভাইদের কাছে পৈত্রিক সম্পত্তির দাবি করলে তার ভাইয়েরা বিভিন্ন তালবাহানা করতে থাকে। বিষয়টি তর্কে পৌঁছানোর এক পর্যায়ে সম্পত্তি দিতে অস্বীকার করে রিনাকে মারধর করে তার ভাইয়েরা। পরবর্তীতে রিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং তিনি সেখানে ভর্তি থেকে চিকিৎসাও গ্রহণ করেন।
     
    এ প্রসঙ্গে মুঠোফোনে রিনা আক্তারের সাথে কথা বললে তিনি জানান, স্বামীর সাথে তালাক হওয়ার পর দীর্ঘ ৩০ বছর বিভিন্ন প্রি-স্কুলে পড়ানো এবং বাড়িতে বাড়িতে প্রাইভেট পড়ানোসহ নানা সংগ্রামের মধ্য দিয়ে নিজের একমাত্র ছেলেকে পড়াশোনা করিয়েছেন। নিজের বাবার রেখে যাওয়া সম্পত্তি থাকা সর্ত্ত্বেও ভাইদের বাড়িতে কাজ করে সন্তানকে নিয়ে দু-বেলা খেয়েছেন। এমতাবস্থায় ভাইদের কাছে গচ্ছিত তার দেনমোহরের টাকা ও ভবিষ্যতের জন্যে সম্পত্তির প্রাপ্যটুকু চাইতে গেলে তাকে সংঘবদ্ধভাবে অমানুষিক নির্যাতন করা হয়। এক কাপড়ে সে আজ অন্য এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন তার ভাইয়েরা প্রভাবশালী তাই ন্যায় বিচার প্রাপ্তি নিয়ে তিনি শঙ্কিত। তিনি সুষ্ঠু বিচারের দাবিতে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন। 
     
    এ বিষয়ে বিবাদীদের কারো সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। 
     
    এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দুপঁচাচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এই বিষয়টি পারিবারিক এবং জমিজমা সংক্রান্ত হলেও যেহেতু নির্যাতনের অভিযোগ এসেছে তাই অত্যন্ত গুরুত্বের সাথে অভিযোগটি দেখা হচ্ছে। দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
     
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬