Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সরকারি চাকুরী দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা: গ্রেফতার ২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২২ ২২:৫৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২২ ২২:৫৯

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    সরকারি চাকুরী দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা: গ্রেফতার ২

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২২ ২২:৫৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২২ ২২:৫৯

    সরকারি চাকুরী দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা: গ্রেফতার ২

    বগুড়ায় সরকারি চাকুরী দেওয়ার নামে ২/৩ বছর যাবত সেনাবাহিনীর কর্ণেল পরিচয়সহ বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে কোটি টাকার প্রতারণার অভিযোগে প্রতারকচক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।

    র‌্যাবের গোয়েন্দা শাখার অভিযোনে শুক্রবার রাতে পৃথক অভিযানে বগুড়া জেলার শাজাহানপুর এলাকা এবং সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৫টি ভুয়া নিয়োগপত্র, ২টি মোবাইল ও ৩টি সিম জব্দ করা হয়। 

    গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া এলাকার মৃত: আব্দুল খালেকের ছেলে মো. নবীন শেখ (৪৪) এবং একই উপজেলার বিশু বাড়ী এলাকার আব্দুল গণির ছেলে মো. মাহমুদ হাসান মজনু (৩৬)।

    শনিবার বিকেলে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পে আয়োজিত এক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন।

    কোম্পানি কমান্ডার জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরাসহ এই প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন থেকেই সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা বাহিনীতে সদস্য ভর্তি করার নামে বিভিন্ন জনের কাছ থেকে আনুমানিক ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে তবে এই চক্রটি বেশি সক্রিয় হয়েছিল ২০২১ সালে। চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে বিভিন্ন লোকের সাথে মোবাইলে কথা বলে বাল্ক এসএমএস ক্রয় করে অনলাইনের মাধ্যমে প্রার্থীর মোবাইলে ভুয়া নিয়োগ এসএমএস পাঠাতো এবং বিভিন্ন সময় মোবাইল ব্যাংকিং/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভুক্তভোগীদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করতো। তাদের প্রতারণায় অনেক নিরীহ মানুষ সর্বস্বান্ত হয়ে গেছে। সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার সোহরাব আরো বলেন, ২০২১ সালের শেষের দিকে বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বাসিন্দা এই চক্রের প্রতারণার শিকার ৬ জন ভুক্তভোগী র‌্যাব-১২ তে অভিযোগ করলে তারা দীর্ঘদিন থেকেই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১১ টার দিকে শাজাহানপুর উপজেলা থেকে প্রতারক নবীন শেখ কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলা থেকে মজনুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল। শুধু তাই নয় গ্রেফতারকৃতরা নিজেদের দোষ স্বীকার করে প্রতারণার এই কৌশলগুলো নিজেরাই র‌্যাব কে অবগত করে। একই সাথে এই চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

    সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন প্রতারণাকারী এমন চক্র থেকে সাধারণ মানুষদের সচেতন থাকার আহ্বান জানান। এছাড়াও প্রতারণাকারী এমন চক্রের তথ্যসহ যেকোন অপরাধের তথ্য দিয়ে র‌্যাব কে সহযোগিতার কথা বলেন তিনি।  

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬