Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় নারী শ্রমিককে গণধর্ষণ: গ্রেফতার ৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ০০:৫২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ০০:৫২

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    বগুড়ায় নারী শ্রমিককে গণধর্ষণ: গ্রেফতার ৫

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ০০:৫২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ০০:৫২

    বগুড়ায় নারী শ্রমিককে গণধর্ষণ: গ্রেফতার ৫

    হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে দেওয়ার নামে সংঘবদ্ধভাবে বগুড়ায় এক নারী শ্রমিক (২৬) কে গণধর্ষণের অভিযোগে রোববার দিবাগত রাত পৌনে ১ টার দিকে সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী গ্রাম থেকে চার কিশোরসহ মোঃ মোহন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

    গ্রেফতার হওয়া ৪জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের সবার বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তবে গ্রেফতার যুবক মোহন হরিগাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মর্মে নিশ্চিত হওয়া গেছে। সোমবার দুপুরে গ্রেফতার মোহন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দীও দিয়েছেন। 

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী শ্রমিক সদর উপজেলার একটি জুট মিলে কাজ করেন। গত ১১ মার্চ রাতে ওই মিলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন ছিল। অনুষ্ঠান শেষে কোয়ার্টারে ফেরার পথে তার মুঠোফোন হারিয়ে যায়। এ সময় তার সহকর্মী ও গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহন ওই নারীর মুঠোফোন খুঁজে দেওয়ার কথা বলে পাশের একটি পুকুর পাড়ে নিয়ে যায়। এরপর সেখানে মোহনসহ অভিযুক্ত চার কিশোর ও অজ্ঞাত আরও দুইজন ব্যক্তি সেই নারী শ্রমিককে গণধর্ষণ করে। গণধর্ষণ শেষে অভিযুক্তরা ওই নারীকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। 

    ঘটনার পরে রোববার রাত ৮ টার দিকে গনধর্ষণের শিকার নারী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় মোহন, গ্রেফতার চার কিশোরসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করা হয়। 

    এ প্রসঙ্গে সদর থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) শাহীনুজ্জামান জানান, বগুড়া সদর থানার ওসি মো: সেলিম রেজার নেতৃত্বে মামলা দায়েরের পর দ্রুততম সময়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোহন ইতিমধ্যেই আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। একই সাথে গ্রেফতার ৪ কিশোরকে আদালতের নির্দেশনা অনুযায়ী যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত অভিযুক্ত ২জনকে গ্রেফতারেও চেষ্টা চলমান রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬