নন্দীগ্রাম থানায় নয়া ওসি’র যোগদান
বগুড়ার নন্দীগ্রাম থানায় নয়া ওসি আনোয়ার হোসেন যোগদান করেছে। গত ১৮ই মার্চ বগুড়া সদরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন গতরাতে নন্দীগ্রাম থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছে।
অপরদিকে গত শুক্রবার হাসান আলীকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকা হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। নবাগত ওসি আনোয়ার হোসেনকে নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :