শিবগঞ্জে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রিয় কার্যক্রমের উদ্বোধন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ‘এক কোটি পরিবারের’ এসব মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরশেন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ররিবার শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রি কলেজ মাঠে ও শব্দলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ট্যাগ অফিসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর শিবগঞ্জ উপজেলা সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, ডিলার রিপন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সামছুন নাহার ও মোল্লা ট্রেডার্স এর স্বত্বাধিকারী সামছুল ইসলাম মোল্লা, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু প্রমুখ।
উল্লেখ্য আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ কল্পে সরকার এ ফ্যামিলি রেশন কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে খোলা বাজারে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)র ডিলারের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় শিবগঞ্জ পৌরসভা সহ ১২টি ইউনিয়নের ৩০টি স্থানে ১০ জন ডিলারের মাধ্যমে ১৬ হাজার ২শত ৩৭ পরিবারের মাঝে ৫৫টাকা কেজি দরে ২কেজি চিনি, ৬৫টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা লিটার দরে ২ লিটার সোয়াবিন তেল সর্বমোট ৪৬০ টাকায় বিক্রয় করা হবে। ২০ মার্চ রবিবার শিবগঞ্জ সকরাকি এম.এইচ কলেজ মাঠে ও শব্দলদিঘী সরকারি প্রাথমিক মাঠে পৌর এলাকার ১৩শত ২২ পরিবারে মধ্যে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে খাদ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হবে। ধারাবাহিক ভাবে পৌর এলাকার ৩ হাজার ৭শত দরিদ্র পরিবারের এ ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধা পাবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ