Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শাজাহানপুরের পল্লীতে গবাদিপশুর নকল ঔষধ কারখানা: বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২৩:০৬
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২৩:০৬

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরের পল্লীতে গবাদিপশুর নকল ঔষধ কারখানা: বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২৩:০৬
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২৩:০৬

    শাজাহানপুরের পল্লীতে গবাদিপশুর নকল ঔষধ কারখানা: বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ

    বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পল্লী এলাকা জোড়া প্রধানপাড়া গ্রামের একটি বাড়িতে গবাদিপশুরু নকল ঔষধ তৈরির কারখানার সন্ধান মিলেছে।

    রোববার দুপুরে ওই বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপম দাস। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

    ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, আশেকপুর ইউনিয়নের জোড়া প্রধানপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে নুর মোহাম্মদের ৩ কক্ষ বিশিষ্ট একতলা পাকা বাড়ি ভাড়া নিয়ে বিগত ৩ বছর যাবত কারখানা স্থাপন করে গবাদিপশুর নকল ঔষধ উৎপাদন ও বিপনন করে আসছিল একই ইউনিয়নের বারামপাড়া হিন্দুপাড়া গ্রামের গণেশ প্রমাণিকের ছেলে গৌতম প্রামাণিক। একপর্যায়ে ঘোঁরপল্লী এলাকায় একটি নির্জন বাড়িতে নকল ঔষধ উৎপাদনের তথ্য পেয়ে যান এনএসআই’র গোয়েন্দারা। তাদের দেয়া তথ্য মতে গতকাল ওই বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপম দাস। অভিযানকালে গবাদির পশুর ব্যবহারের জন্য তৈরি করা  বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ করা হয়। এসব নকল ঔষুধের গায়ে নামী দামী ঔষধ কোম্পানীর লেবেল লাগানো রয়েছে। এ সময় অব্যবহৃত লেবেল, খালি বোতল, ড্রাম এবং বস্তা ভর্তি ঔষধ তৈরির কাঁচামাল সহ বোতলের কর্ক লাগানো ও পলি প্যাকে ঔষধ প্যকেট করা যন্ত্রপাতিও জব্দ করা হয়। 

    ভ্রাম্যমান আদালত চলাকালে এনএসআই বগুড়ার উপ-পরিচালক মাহমুদুল হাসান, মোজাহারুল ইসলাম মামুন, শাজাহানপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হোসাইন মো: রাকিবুর রহমান, ভেটেরিনারী সার্জন ডা: কানিজ ফারজানা এবং আর্মড পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা ভেটেরিনারী সার্জন ডা: কানিজ ফারজানা জানিয়েছেন, এসব নকল ঔষধ গবাদি পশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পোল্ট্রি ও ডেইরী খামারিদের অনেকেই সচেতনার অভাবে এসব নকল ঔষধকে আসল ঔষধ ভেবে গবাদি পশুকে খাওয়াচ্ছেন। সে সব খামারিদের হাঁস-মুরগির ডিম, মাংস এবং গরুর দুধ, মাংস  মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

    উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হোসাইন মো: রাকিবুর রহমান জানিয়েছেন, জব্দকৃত ঔষদের বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। এ ঘটনায় শাজাহানপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানার।

    জানাগেছে, গৌতম প্রামাণিক এর আগেও রানীরহাট বন্দরের পশ্চিমে বিরাহিমপুর এলাকার একটি বাড়িতে এধরণের নকল ঔষধ তৈরির কারখানা গড়ে তুলেছিল। সেখানে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের লোকজন হানা দিলে গৌতম প্রামাণিক ব্যবসা গুটিয়ে নিয়ে চম্পট দেয়।  

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬