Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কাজের চাপ বেড়েছে হিলির দর্জিপাড়ার কারিগরদের
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২২ ১৩:৪৭
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২২ ১৩:৪৭

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    কাজের চাপ বেড়েছে হিলির দর্জিপাড়ার কারিগরদের

    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২২ ১৩:৪৭
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২২ ১৩:৪৭

    কাজের চাপ বেড়েছে হিলির দর্জিপাড়ার কারিগরদের

    প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ দুই বছর পর খুলে দেওয়া হয়েছে সব কিছু। চলছে মাহে রমজান, আর কিছুদিন পর অনুষ্ঠিত হবে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর। আর ঈদকে ঘিরে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের হিলির দর্জিপাড়ার কারিগররা।

    হিলি শহর সহ বিভিন্ন গ্রাম-গঞ্জের হাট-বাজারের দর্জি দোকান ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে সেলাই কাজের অনেক অর্ডার পাচ্ছে কারিগররা। আবার অনেক দর্জিরা কাজের অর্ডার বন্ধ করে দিয়েছে।
     
    গত দুই বছর করোনাকে মোকাবিলা করতে হিমশিম খেয়েছিল মানুষ। ঈদ সহ কোন অনুষ্ঠান করতে বা অংশগ্রহণ করতে পারেনি কেউ। বর্তমান করোনার প্রাদুর্ভাব কমে গেছে। আগামী ঈদের আনন্দ ভাগাভাগি করবে মুসলমানরা। তাই পরিবারের জন্য অনেকেই পোশাক কিনছেন। অনেকেই নতুন পোশাক তৈরি করছেন। আবার দর্জিপাড়ায় বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করতে দিচ্ছেন তারা।
     
    দর্জিপাড়ার কারিগর কাপড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন, আপন মনে তৈরি করছেন তারা অন্যদের পোশাক। প্রতিটি দোকানে পাচ্ছে অনেক কাজের অর্ডার। এক একজন কারিগর দিনে তৈরি করছে ৬ থেকে ৮ টি অর্ডারি কাপড়। 
     
    হিলি বাজারের মাহি টেইলার্সের কারিগর রাজু ও রিয়াজ বলেন, গত দুই বছর করোনার কারণে সব কিছু বন্ধ ছিলো। লকডাউনের জন্য দোকানপাট ঠিকমতো খুলতে পারেনি। এছাড়াও কাজের কোন অর্ডার ছিলো না। ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে ছিলাম। সংসারও চলাতে হিমশিম খেয়েছিলাম। তবে বর্তমান করোনা নেই, সরকার সব কিছু খুলে দিয়েছে। আর কিছুদিন পর ঈদ। এবার মানুষ অনেক কাপড় তৈরি করতে দিচ্ছে। আশা করছি ঈদ আমাদের অনেক ভাল কাটবে।
     
    হিলি সিপির মনিষা টেইলার্সের তিন জন কারিগর রফিকুল, আনিছ ও ইকবাল হোসেন বলেন, ৯ টা রোজা চলছে, রোজার ১০ দিন আগে থেকে ঈদের কাপড় তৈরির অর্ডারী কাজ পেয়েছি। হাতে প্রচুর কাজ, প্রতিদিন ৭ থেকে ৮ কাপড় সেলাই করছি। ৮০০ থেকে ১০০০ টাকা মজুরি পাচ্ছি। গত বছরের চেয়ে এবার আমরা পরিবার নিয়ে ঈদ ভালই কাটাবো।
     
    মাহি টেইলার্সের মালিক ও কাটিং মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, দুই বছর অনেক কষ্টে ছিলাম। সংসারের চাহিদা ঠিকমতো পুরন করতে পারিনি। এবার আল্লাহ দিলে অনেক কাজ পাচ্ছি। আমার ৫ জন কারিগর আছে, তাদেরও অনেক কাজ দিচ্ছি। দোকানে অনেক কাপড়ের অর্ডার পেয়েছি। এগুলো সেলাই করতে অনেক সময়ের প্রয়োজন আছে, তাই নতুন করে অর্ডার আর নিচ্ছি না।
     
    মনিষা টেইলার্সের মালিক ও কাটিং মাস্টার রোমেনা আক্তার মনি বলেন, আমার নিজ বাড়িতে কারখানা, এখানে চার জন কারিগর কাজ করে থাকে। আমি লেডিস কাজ করি, মেয়েরা আমার কালেকশন করা কাপড় কিনে তা এখানেই তৈরি করে থাকেন। গত দুই বছর করোনা মহামারি কারণে কাজের অর্ডার তেমন বেশি পাইনি। কারিগররাও অনেক কষ্টে ছিলো। তবে বর্তমান রোজা ও আগামী ঈদের জন্য প্রচুর কাজের অর্ডার পাচ্ছি। কারিগররাও এবার রাত-দিন কাজ করবেন। আশা করছি আমরা সবাই ঈদের আনন্দ সুন্দর ভাবে উপভোগ করতে পারবো।
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬