Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজের দাবিতে ধর্মঘট প্রত্যাহার
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২২ ২২:০৫
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২২ ২২:০৫

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    পার্বতীপুরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজের দাবিতে ধর্মঘট প্রত্যাহার

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২২ ২২:০৫
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২২ ২২:০৫

    পার্বতীপুরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজের দাবিতে ধর্মঘট প্রত্যাহার

    মাইলেজের দাবীতে সারাদেশের মতো দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে রানিং স্টাফরা ট্রেন চলাচল বন্ধ রাখে এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা ফলপ্রসূ হওয়ায় তাঁরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

    ধর্মঘটের কারণে অধিক বিলম্বিত হওয়ায় পার্বতীপুর থেকে ৪ টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকে পার্বতীপুর রেলওয়ে জংশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ও দিনাজপুর থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনগুলো আটকে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা।

    যাত্রীদের ভাষ্যমতে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ট্রেন বন্ধ করে দেওয়ায় তাঁদেরকে বিপাকে পড়তে হয়। দুপুরে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলেও অধিক বিলম্বিত হওয়ায় কারনে বরেন্দ্র, রুপসা,রকেট মেইল ও দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

    মূলত মাইলেজের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রেলওয়ে রানিং স্টাফরা। তাঁদের ভাষ্যমতে তাঁদের নেয্যদাবী পূরণ না করে মাইলেজ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। বাধ্য হয়েই তাঁরা এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। 

    জানা গেছে, রেলওয়েতে ট্রেনের রানিং স্টাফ অর্থাৎ চলন্ত ট্রেনে দায়িত্ব পালন করা কর্মচারীদের জরুরি সেবার কর্মচারী আখ্যা দেওয়া হয়েছে। রেলওয়ের ১৮৩২ সালের আইন অনুযায়ী ট্রেন চালক, সহচালক, পরিচালক ও ভ্রাম্যমান টিকিট পরীক্ষকদের (টিটিই) বিশেষ আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে। ৮ ঘণ্টা কর্মদিবস হলেও রানিং স্টাফদের গড়ে ১৫/১৮ ঘণ্টা কাজ করতে হয়। এজন্য তাদের দেওয়া হয় বিশেষ আর্থিক সুবিধা যাকে রেলওয়ের ভাষায় বলা হয় মাইলেজ। মাইলেজ রানিং স্টাফদের বেতনেরই অংশ, ওই পদে নিয়োগ বিধিমালাতে সেটাই বলা আছে। এবং সেই নিয়ম অনুযায়ী  বছরের পর বছর ধরে তারা সেই হিসেবে বেতনও পেয়ে আসছেন। মাইলেজের হিসেব হলো, প্রতি ১০০ কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের এক বেসিকের সম পরিমাণ টাকা বেশি পাবেন। ৮ ঘণ্টায় একদিনের কর্মদিন ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে কাজ দাঁড়ায় আড়াই বা দুই তিন মাসের সম পরিমাণ। তাদের বেতনও সেইভাবেই দেওয়া হয়। এছাড়াও মূল বেতনের হিসেবে অবসরকালীন ভাতা যা হয় তার সাথে অতিরিক্ত আরও ৭৫ শতাংশ টাকা বেশি দিয়ে তাদের পেনশন দেওয়া হয়। রেলে প্রচলিত এই পদ্ধতিকে বলা হয় মাইলেজ।

    কিন্তু সম্প্রতি রাষ্ট্রের বেসামরিক কর্মীদের মূল বেতনের অতিরিক্ত অর্থ পাওয়ার বিধান নেই মর্মে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে দেয়। এতেই ক্ষিপ্ত হন ট্রেনের রানিং স্টাফরা। ফলে তাদের বেতন নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এই বেতন জটিলতার নিরসন ও মাইলেজ পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে রেলের রানিং স্টাফরা।

    এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে রেলওয়ে লালমনিরহাট বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন,ট্রেন যাত্রীদের মতো আমিও ভোগান্তির শিকার। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যাচ্ছিলাম কিন্তু পার্বতীপুরে আটকে আছি। আমি রানিং স্টাফদের ট্রেন চালাতে অনুরোধ করেছি।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬