Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঘুষ না দেয়ায় শ্রমিকদের গালিগালাজ ও মজুরি বন্ধের প্রতিবাদে মানববন্ধন
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ১৩:৩৩
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ১৩:৩৩

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    ঘুষ না দেয়ায় শ্রমিকদের গালিগালাজ ও মজুরি বন্ধের প্রতিবাদে মানববন্ধন

    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ১৩:৩৩
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ১৩:৩৩

    ঘুষ না দেয়ায় শ্রমিকদের গালিগালাজ ও মজুরি বন্ধের প্রতিবাদে মানববন্ধন

    ইউপি সদস্যকে ঘুষ না দেয়ায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির মহিলা শ্রমিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও মজুরি বন্ধ’র হুমকিসহ পুরাতন শ্রমিক ২০ দিন ও নতুন শ্রমিক ২০ দিন কাজ করার কথার প্রতিবাদে মানববন্ধন করেছে এ প্রকল্পের উপকারভোগীরা। শনিবার দুপুরের নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ৪, ৬ ও ৭ নং ওয়ার্ডের পুরাতন তালিকাভুক্ত শতাধিক উপকারভোগী নারী শ্রমিকরা ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে। 

    বাহাগিলি ইউনিয়নের ৪, ৬ ও ৭ নং ওয়ার্ডের অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক সাহিদা, কল্পনা, ফজিলা বেগমসহ আরো অনেক উপকারভোগী জানান- আমরা বিগত দশ বছর হতে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিন প্রকল্পের) মাটি কাটার কাজ করে আসছি। আগে দৈনিক ২০০ টাকা মজুরিতে কাজ করেছি। এ বছর দৈনিক মজুরি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হওয়ায় ও শ্রমিকদের মজুরি দৈনিক ৪০০ টাকা নির্ধারণ হওয়ায় অর্থের বিনিময়ে নতুন শ্রমিক নির্ধারণ করে তালিকা করা হয়েছে। এসব নতুন শ্রমিকদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়েছে ইউপি সদস্যরা। চলতি বছরে আমরা ৩০ দিন ধরে মাটি কাটার কাজ করছি। কিন্তু ক’দিন ধরে ইউপি সদস্যরা আমাদের সকলের কাছে ৮-১০ হাজার টাকা দাবি করছে। দাবীকৃত টাকা নতুন তালিকাভূক্ত শ্রমিকদের কাছ থেকে নিয়েছিল কিন্তু সে তালিকা বাস্তবায়ন করতে না পেরে তাদেরকে অর্থ ফেরত দিতে হবে। তাই আমাদের কাছে (পুরাতন শ্রমিকরা) এ টাকা দাবী করছে বলে উপকারভোগীরা মানববন্ধনে জানান। টাকা না দিলে পুরাতন শ্রমিকরা ২০ দিন ও নতুন শ্রমিকরা ২০ দিন কাজ করবে বলে ইউপি সদস্যরা জানান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে  মজুরি বন্ধ ও মানসিকভাবে অত্যাচার করছে বলেও তারা জানান। আমরা গরিব মানুষ, ঠিকমত দু’বেলা খেতে পারি না, টাকা দিব কিভাবে। 

    এ ব্যাপারে বাহাগিলি ইউপি’র ৪,৬ ও ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল হান্নান, ইয়াহিয়া ও সাদেকুল ইসলাম জানান, তাদেরকে গালিগালাজ করা ও টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তারা বলেন- আমরা বলেছি পুরাতন শ্রমিকরা ২০ দিন কাজ করবে, অবশিষ্ট ২০ দিনের কাজ করবে নতুন তালিকাভুক্ত শ্রমিকরা।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার জানান, এ প্রকল্পে দুই দল শ্রমিকের ভাগাভাগি করে মাটি কাটার কাজ করার কোন সুযোগ নেই। তাহলে বাহাগিলী ইউনিয়নে দু’ ধরণের তালিকায় ২০ দিন পুরাতন শ্রমিক ও ২০ দিন নতুন শ্রমিকরা মাটি কাটবে কার নির্দেশে এমনটি হচ্ছে। তিনি এর কোন সদুত্তর দেননি। সাথে ছবি আছে

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬