Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় জুয়া আসরে কুপিয়ে হত্যা,সকালে কবর থেকে লাশ উদ্ধার
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ২০:৩৬
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ২০:৩৬

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    বগুড়ায় জুয়া আসরে কুপিয়ে হত্যা,সকালে কবর থেকে লাশ উদ্ধার

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ২০:৩৬
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ২০:৩৬

    বগুড়ায় জুয়া আসরে কুপিয়ে হত্যা,সকালে কবর থেকে লাশ উদ্ধার

    বগুড়ার ধুনট উপজেলায় জুয়ার টাকা ভাগ-বাটোয়ারা ও পূর্ব শক্রতার জেরে আরিফুল ইসলাম হিটলু নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।হত্যার পর তার গুম করতে মরদেহ কবরস্থানে নিয়ে মাটিতে পুঁতে রাখা হয়।

    রোববার সকালে বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্রফোলকোট তাহিড়পাড়া একটি কবর থেকে লাশের সন্ধান পায় পুলিশ।এর আগে শনিবার দিবাগত রাত ১০ টার দিকে তাকে হত্যা করা হয়।

    নিহত ৩৭ বছর বয়সী হিটলু ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ধুনট ও বগুড়ার শাজাহানপুর উপহেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় দীর্ঘ বছর ধরে ডাবু জুয়া চালিয়ে আসছিলেন বলে স্থানীয়রা জানান। ওই জুয়ার আসর দেখাশোনা করতেন আব্দুল মালেক।  আব্দুল মালেক বেড়েরবাড়ী গ্রামের বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা গেছে,সর্বশেষ শাজাহানপুর উপজেলার খালপার বিজ্রের উত্তরপাশে জুয়ার আসর বসান হিটলু। শনিবার বিকেলে সেখানে জুয়ার ভাগ-বাটোয়ারা নিয়ে তার সহযোগী আব্দুল মালেকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় জুয়ার আসরের পাশেই মদসেবন করছিলেন হিটলু। ওই সময় বাকবিতন্ডার একপর্যায়ে আব্দুল মালেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন তিনি। পরে আব্দুল মালেককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনার পর হিটলু ওই স্থান ত্যাগ করে বেড়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে মদসেবন করছিলেন। সেখানে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে লাশ নিয়ে চলে যায়। হিটলুর কয়েকটি প্রতপক্ষ একত্র হয়ে প্রায় ১০০ জনের একটি দল এ হত্যাকান্ডে অংশ নেন।

    আরো জানা গেছে, হিটলুকে কুপিয়ে হত্যা করা হয়েছে এমন খবর শনিবার রাত থেকেই ধুনট ও শাজাহানপুর উপজেলায় ছড়িয়ে পড়ে।অন্যদিকে হিটলুর কোনো হদিসও পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে শাজাহানপুর উপজেলার ক্ষুদ্রফুলকোট উত্তরপাড়া বটতলা গ্রামের কবরস্থানে একটি কবরে একজনের পা বের হয়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে ওই কবর থেকে হিটলুর মরদেহ উদ্ধার করে।

    ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান,কবরস্থান থেকে হিটলুর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ শজিমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুুতি চলছে।এ ঘটনায় কেউ আটক নেই।

    ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা জানান, হিটলুর বিরুদ্ধে থানায়  মাদক মামলাসহ আটটি মামলা আছে। জুয়ার আসর চালাতেন হিটলু। এছাড়াও সাধারণ মানুষদের অত্যাচারর করতেন তিনি। শনিবার রাতে গ্রামের লোকজন একত্র হয়ে তাকে হত্যা করে লাশ শাজাহানপুর উপজেলার এক কবরস্থানে নিয়ে মাটিতে পুঁতে রাখেন। রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬