Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হিলি বন্দরে বেড়েছে আদা, রসুন পেঁয়াজের দাম
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ মে, ২০২২ ১৬:৫৩
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ মে, ২০২২ ১৬:৫৩

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    হিলি বন্দরে বেড়েছে আদা, রসুন পেঁয়াজের দাম

    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ মে, ২০২২ ১৬:৫৩
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ মে, ২০২২ ১৬:৫৩

    হিলি বন্দরে বেড়েছে আদা, রসুন পেঁয়াজের দাম

    ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজ সহ আদা-রসুনের দাম। 

    হিলি কাস্টমস সুত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ভারত থেকে পেঁয়াজ আমদানির পারমিট শেষ হয়ে যায় আমদানি কারকদের। রমজানকে ঘিরে সরকার আবার পেঁয়াজ আমদানির পারমিট ৫ মে পর্যন্ত বৃদ্ধি করে। ৫ মে পর্যন্ত ঈদের ছুটির কারণে এই বন্দরে পেঁয়াজ আমদানি করতে পারেননি আমদানি কারকরা। যার কারণে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ভারতীয় পেঁয়াজের দাম, পাশাপাশি দেশি পেঁয়াজেরও দাম।
     
    মঙ্গলবার (১০ মে) হিলি বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগে এবং ঈদের পরেও ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছে ১২ থেকে ১৪ টাকা কেজি দরে। তা খুচরা বিক্রি করেছেন ব্যবসায়ীরা ১৫ থেকে ১৬ টাকা কেজি দরে। গত তিনদিন থেকে সেই পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে। আবার তা খুচরা বিক্রি করছেন ব্যবসায়ীরা ২৪ টাকা কেজি দরে। তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা।
     
    এদিকে ভারতীয় পেঁয়াজের পাশাপাশি বেড়েছে দেশি পেঁয়াজের দাম। তিন দিন আগের ২৪ টাকার দেশি পেঁয়াজ আজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
     
    অন্যদিকে ৪০ টাকার রসুন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। আবার ৫০ টাকার আদার কেজি বিক্রি করছেন ব্যবসায়ীরা ৬০ টাকা কেজিতে। হঠাৎ দাম বৃদ্ধিতে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
     
    হিলি বাজারে আদা, রসুন ও পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, গ্রামে আমার দোকান আছে। ঈদের আগের দিন যে পেঁয়াজ ১৫ টাকা কেজি নিয়েছিলাম, আজ তা ২০ টাকা পাইকারি নিলাম। হঠাৎ দাম বাড়লে ক্রেতাদের সাথে কথা কাটাকাটি করতে হবে। আবার আদা-রসুনেরও দাম বেড়ে গেছে।
     
    হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে গিয়েছে। ঈদের আগের পেঁয়াজ কিছুটা আছে, তা ২০ টাকা পাইকারি বিক্রি করছি। রমজান শেষ বেচা-বিক্রিও বাড়ছে। বর্তমান আমদানি কারকরা ২৪ থেকে ২৬ টাকা পেঁয়াজের কেজি চাচ্ছে। ভারতীয় পেঁয়াজের সাথে দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে। তবে যদি আবার পেঁয়াজের আমদানি শুরু হয় তাহলে দামটা আগের মতো হবে।
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬