Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হজ ফ্লাইট শুরু নিয়ে অনিশ্চয়তা, বৈঠক ডেকেছে বিমান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২২ ১৬:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২২ ১৬:১০

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    হজ ফ্লাইট শুরু নিয়ে অনিশ্চয়তা, বৈঠক ডেকেছে বিমান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২২ ১৬:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ মে, ২০২২ ১৬:১০

    হজ ফ্লাইট শুরু নিয়ে অনিশ্চয়তা, বৈঠক ডেকেছে বিমান

    সরকার নির্ধারিত সময়ে হজ ফ্লাইট পরিচালনা শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ফ্লাইট শুরু সম্ভব নয়।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, হজযাত্রার আগে যাত্রীদের প্রাক-নিবন্ধন, এজেন্সি-এজেন্সি সমন্বয়, মোয়াল্লেম নির্বাচন, সৌদি আরবে বাড়িভাড়া, পরিবহন, খাবারের ব্যবস্থা করতে হয়। এরপর ভিসা ও হজযাত্রা শুরু হয়। এটা বিশাল একটি প্রক্রিয়া। তাই সঙ্গত কারণেই ৩১ মে থেকে হজযাত্রা কোনোভাবেই সম্ভব হবে না।

    এদিকে সরকার নির্ধারিত সময়ে হজযাত্রা শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। তারা আগামী ৩১ মে থেকেই হজযাত্রা শুরু করতে চায়। তবে সৌদি কর্তৃপক্ষ বিমানের ফ্লাইটের স্লট চূড়ান্ত না করায় পূর্ণাঙ্গ প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

    চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।

    এর আগে, গত ২৭ এপ্রিল সচিবালয়ে চলতি বছর হজ ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বৈঠক সূত্র জানায়, ওই বৈঠকে আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরুর ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তার ঘোষণা অনুযায়ী, এবার দুটি ৭৭৭ বিমানের ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইট অপারেশন করবে। এর মাধ্যমে ৩১ হাজার হজযাত্রী পরিবহন করা হবে। বাকি যাত্রী সৌদি এয়ারলাইন্স বহন করবে।

    তবে গত ৬ মে দেশ থেকে হজযাত্রী পরিবহনে নতুন ক্যারিয়ার হিসেবে সৌদি আরবের এয়ারলাইন্স ফ্লাইনাসকে অনুমোদন দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি ফ্লাইনাসও হজযাত্রী পরিবহন করবে।

    হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজযাত্রা বিশাল একটি প্রক্রিয়া। একমাস আগে ঘোষণা দিয়ে হজযাত্রা করা সম্ভব নয়। তাই বিষয়টি চিঠি দিয়ে ধর্ম মন্ত্রণালয়কে জানানো হয়েছে। কিন্তু তেমন সাড়া পাচ্ছি না। ধর্ম মন্ত্রণালয় ওইদিনই হজযাত্রার ফ্লাইট উদ্বোধন করতে চায়।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, হজ ফ্লাইটের বিষয়ে জানা নেই। আজ (১৯ মে) হজ ফ্লাইট নিয়ে বিমানের মিটিং রয়েছে। ওই মিটিংয়ের পর বিস্তারিত জানাতে পারবো।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬