Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে প্রতি কেজি কাঁচা চা পাতার দাম ১৮ টাকা
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মে, ২০২২ ১২:২৩
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মে, ২০২২ ১২:২৩

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    পঞ্চগড়ে প্রতি কেজি কাঁচা চা পাতার দাম ১৮ টাকা

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মে, ২০২২ ১২:২৩
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মে, ২০২২ ১২:২৩

    পঞ্চগড়ে প্রতি কেজি কাঁচা চা পাতার দাম ১৮ টাকা

    মৌসূমের প্রায় ছয় মাস পর পঞ্চগড়ে কাঁচা চা পাতার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। গত বুধবার বিকেলে শুরু হওয়া জরুরী সভা শেষে সন্ধ্যায় প্রতি কেজি কাঁচা চা পাতার নতুন মূল্য ১৮ টাকা নির্ধারণের ঘোষণা দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

    সভায় চা চাষী ও বাগান মালিকদের ভেজা ও পানিযুক্ত কাঁচা চা পাতা সরবরাহ বন্ধ করতে শতকরা ১০ ভাগ মূল্য কর্তনের সিদ্ধান্ত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতি জয়শ্রী রানী, সদর সদর উপজেলা  নির্বাহি কর্মকর্তা মো. মাসুদুল হক, আঞ্চলিক চা বোর্ডের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামিম আল মামুন স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকনসহ চা বাগান মালিক ও ক্ষুদ্র চা চাষীরা উপস্থিত ছিলেন।

    সভায় চা চাষীরা অভিযোগ করেন মৌসূমের শুরুতে কারখানাগুলো প্রতিকেজি কাঁচা চা পাতা ২২-২৫ টাকা দরে ক্রয় করেন। কিছুদিন আগে হঠাৎ করে তারা কাঁচা চা পাতা কেনা শুরু করে ১২-১৩ টাকা দরে। সেই সাথে কারখানায় আনা চা পাতা থেকে কর্তন করা হয় ২০-২৫ ভাগ। এতে করে কাঁচা চা পাতার দাম পড়ে ১০ টাকার নিচে। অথচ এক কেজি কাঁচা চা পাতায় উৎপাদন খরচ প্রায় ১৭ টাকা। 

    সভায় করতোয়া চা কারখানার প্রতিনিধি শাহ আলম বলেন, নিলাম বাজারে চায়ের দরপতন, গুনগত মান সম্পন্ন চা পাতা সরবরাহ করতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন কারখানা মালিকরা। চায়ের নিলাম বাজার যখন ভাল ছিল তখন ২৪ থেকে ২৫ টাকা কেজিতে তারা চা পাতা ক্রয় করা হয়েছিল। বর্তমানে নিলাম বাজারে  সিলেটের চায়ের থেকে পঞ্চগড়ের চায়ের দাম অনেক কমে গেছে। চা চাষী ও ক্ষুদ্র চা বাগান মালিকরা দু’টি পাতা একটি কুড়ি নীতি না মেনে ওজন বাড়ার জন্য যাচ্ছে তাইভাবে চা পাতা সংগ্রহ করে কারখানায় দিচ্ছেন। এ কারনে চায়ের মান ভাল না হওয়ায় নিলাম বাজারে পঞ্চগড়ের চায়ের দাম কমে গেছে। এসব নানা কারণে চাষিরা কাঁচা চা পাতার প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না।  

    সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম কারখানা মালিক পক্ষকে সভার সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দেন। অন্যথায় তিনি মোবাইল কোর্টের মাধ্যমে কারখানা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬