Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন্স স্কুল
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ মে, ২০২২ ২২:১০
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ মে, ২০২২ ২২:১০

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন্স স্কুল

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ মে, ২০২২ ২২:১০
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ মে, ২০২২ ২২:১০

    ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন্স স্কুল

    সোমবার প্রাইম ব্যাংক লিমিটেডের আয়োজনে ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২ এ বিভাগীয় পর্যায়ে জয়পুরহাট কে.ডি স্কুলকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল আন্ড কলেজ। 

    এদিন সকালে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে বগুড়া পুলিশ লাইন্স স্কুল মুখোমুখি হয় জয়পুরহাট কে.ডি স্কুলের। খেলায় টসে হেরে পুলিশ লাইন্স স্কুল আন্ড কলেজ বগুড়া ব্যাট করতে নেমে ১৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান ৫২ করে সৌমিক, এছাড়াও শিশির ৩০, রাইয়াত ২০ রান করে। ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে জয়পুরহাট কে.ডি স্কুল মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায়।পুলিশ লাইন্স স্কুলের পক্ষে নাবিয়াত ৪ টি, শাওন ৪টি এবং সিয়াম ২টি উইকেট লাভ করেন। ফলে ১১০ রানের বিশাল ব্যবধানে পুলিশ লাইন্স স্কুল আ্যন্ড কলেজ বগুড়া জয় লাভ করে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট এর সর্বোচ্চ রান সংগ্রহ করে সৌমিক এবং সর্বোচ্চ উইকেট পায় নাবিয়াত।

    পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এই জয়ে  দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু।  তিনি আরও বলেন, ২০১৮ সালের মত এবারও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে দলটি।

    এ বিজয়ে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দলকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামীতে তারা যেন জয়ের ধারা অব্যাহত রাখতে পারে। জাতীয় পর্যায়ে বিজয়ী হয়ে আবারও বগুড়াকে সারাদেশে স্কুল ক্রিকেটে তুলে ধরবে এমন প্রত্যাশা রইল। একারণে দলটির জন্য যেকোন ধরনের সহায়তা করবে জেলা ক্রীড়া সংস্থা।

    জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম  বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই অনবদ্য ও বিপুল বিজয়ে দলের খেলোয়াড়, কোচ, শিক্ষকমন্ডলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে এই আনন্দ আমাকেও ছুঁয়ে গেছে। জাতীয় পর্যায়েও তারা সাফল্যের মুকুট ছিনিয়ে নিয়ে আসবে - এই প্রত্যাশা।

    উল্লেখ্য ২০১৮ সালে একই টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ক্রিকেট দলটি।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬