Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ২টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান: সোয়া লাখ টাকা জরিমানা
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ মে, ২০২২ ১৭:৩১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ মে, ২০২২ ১৭:৩১

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    বগুড়ায় ২টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান: সোয়া লাখ টাকা জরিমানা

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ মে, ২০২২ ১৭:৩১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ মে, ২০২২ ১৭:৩১

    বগুড়ায় ২টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান: সোয়া লাখ টাকা জরিমানা

    বগুড়ায় অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় দুই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সিলগালাও করা হয়েছে অভিযানে।
     
    শহরের জলেশ্বরীতলা এলাকার মহিলা ক্লাব সড়কে শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
     
    ভ্রাম্যমানন আদালত সূত্রে জানা যায়, প্রথমে নিউ পল্লী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে যায় আদালত। এ সময় নথি ঘেটে দেখা যায় ক্লিনিকটি অনিবন্ধিত। ক্লিনিকের প্যাথলজি বিভাগ থাকলেও তার অনুমোদন ছিল না। এ ছাড়া সেখানে কোনো চিকিৎসককেও পাওয়া যায়নি। ভবনের রান্নাঘরের পাশেই অপারেশন থিয়েটার যেখানেও নোংরা পরিবেশ ছিল।
     
    এই ক্লিনিকের মালিকের নাম রেহেনা রহমান। তবে তিনি অনুপস্থিত ছিলেন। ক্লিনিকের অন্যতম শেয়ার হোল্ডার ও সার্বিক দায়িত্বপালনকারী মো. সোহাগ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতে তিনি তাদের অপরাধ স্বীকার করেন।
     
    এসব অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত নিউ পল্লী ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করে।  অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করার রায় দেন ম্যাজিস্ট্রেট নাঈম।
     
    এর পরে একই আদালত এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা করার দায়ে ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    দন্ডিত ক্লিনিক মালিকের নাম ডা. এনামুল হক। তিনি শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কনসালটেন্ট।
     
    এসব তথ্য নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। তিনি বলেন, নিউ পল্লী ক্লিনিকের কোনো কিছুরই অনুমোদন নেই। তাদের নিজস্ব কোনো চিকিৎসকও নেই। এ কারণে এক লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। আর এনাম ক্লিনিককে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ২৫ হাজার টাকা দন্ড দেয়া হয়।
     
    তিনি আরও বলেন, অনিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল বন্ধের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে একটি  নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। আগামীতেও এটি অব্যাহত থাকবে।
     
    অভিযান পরিচালনার সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, জেলায় এখন পর্যন্ত ২৯৭টি নিবন্ধিত ক্লিনিক, ডায়াগনস্টিক রয়েছে। এর বাইরে যা রয়েছে সবই অনিবন্ধিত। অভিযানকালে বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬