Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কোন দলীয় সরকার ক্ষমতায় থাকলে ভাল নির্বাচন হতে পারে না
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ জুন, ২০২২ ১৭:৫৯
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ জুন, ২০২২ ১৭:৫৯

    আরো খবর

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    কোন দলীয় সরকার ক্ষমতায় থাকলে ভাল নির্বাচন হতে পারে না

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ জুন, ২০২২ ১৭:৫৯
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ জুন, ২০২২ ১৭:৫৯

    কোন দলীয় সরকার ক্ষমতায় থাকলে ভাল নির্বাচন হতে পারে না

    সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, কোন দলীয় সরকার ক্ষমতায় থাকলে ভাল নির্বাচন হতে পারে না। এজন্য আমাদের দাবি নির্বাচনের সময় নির্দলীয় তদারকি সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। তারা রুটিন কাজ করবে। আমরা বাংলাদেশে নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চাই। সেই নির্বাচন দেখতে গেলে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সেই সাথে চার শত্রু যেমন টাকার খেলা, পেশীশক্তি, সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচারণা ও প্রশাসনিক কারসাজি বন্ধ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে যে সরকার থাকবে তাদের পদত্যাগ করতে হবে। তিনি বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে সিপিবি। আগামীতেও এই কাজ করে যাবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

    বর্তমান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, কুমিল্লার নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন অনেক বড় আওয়াজ দিয়েছিল। তাদের এই বড় আওয়াজ কুমিল্লার একজন সংসদ সদস্যের কানে পর্যন্ত পৌছাল না। জাতীয় নির্বাচনে সাড়ে তিনশ’ এমপিকে কিভাবে আওয়াজ পৌছে দেবেন তা সারাদেশের মানুষের কাছে বোধগম্য নয়। তিনি আরও বলেন ইভিএম নিয়ে আগে অনেক কথাই হয়েছে। কুমিল্লার নির্বাচনেও ইভিএম ও ফলাফল প্রশ্নবিদ্ধ হয়েছে।  
    সম্প্রতি বন্যায় পঞ্চগড়ে আগাম রবিশষ্যের ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, অতিবৃষ্টিতে বাদামসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁচা চা পাতার ন্যায্য দাম পাচ্ছে না চাষীরা। কৃষককে বাঁচাতে তাদের ক্ষতিপুরণ দেয়ার দাবি জানান তিনি। 

    সিপিবি’র পঞ্চগড় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড ফিরোজা খন্দকার চামেলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আশরাফুল আলম, সদর উপজেলার সভাপতি এটিএম মাহমুদুল আক্তার, সাধারণ সম্পাদক আনছারুল হকসহ সিপিবি’র নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। 

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬