Journalbd24.com

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় সাঈদীকে চাঁদে দেখা গুজবের মামলার আসামি হলেন মাদ্রাসার সভাপতি
    বগুড়া প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ০১:৩৯
    বগুড়া প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ০১:৩৯

    আরো খবর

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বগুড়ায় সাঈদীকে চাঁদে দেখা গুজবের মামলার আসামি হলেন মাদ্রাসার সভাপতি

    বগুড়া প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ০১:৩৯
    বগুড়া প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ০১:৩৯

    বগুড়ায় সাঈদীকে চাঁদে দেখা গুজবের মামলার আসামি হলেন মাদ্রাসার সভাপতি
    বগুড়ার নন্দীগ্রামে যুদ্ধাপরাধে দন্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে নাশকতা, থানায় অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলাসহ একাধিক মামলার আসামী ফজলে রাব্বী তোহা কে বানানো হয়েছে উপজেলার নুন্দহ ফাযিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি। যা নিয়ে এখন বগুড়ায় তুমুল বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে। শিক্ষা প্রতিষ্ঠানে নাশকতা মামলার আসামী গভর্নিং বডির সভাপতি হয় কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলার অনেকেই!
     
    জানা যায়, গত ২৮ জুন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ রেজাউল হক স্বাক্ষরিত নথির মাধ্যমে নন্দীগ্রামের নুন্দহ ফাযিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো: তোহা আহমাদ ওরফে ফজলে রাব্বী তোহা পিতা— মোঃ ময়েজ উদ্দিন আহমাদ কে মনোনয়ন দেয়া হয়। আর এই খবর নন্দীগ্রামসহ বগুড়ার চারিদিকে ছড়িয়ে গেলে তা নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়। 
     
    এ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, একজন নাশকতা ও ভাংচুর মামলার আসামী মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হয়েছে এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত ব্যথিত। তবে তার প্রতিবাদের কোন ভাষা নেই মর্মে দুঃখ ভারাক্রান্ত মনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কোনকিছু যাচাই বাছাই না করে সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে যারা অসহায়দের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, থানায় অগ্নিসংযোগ করেছিল তারা এমন পদে কিভাবে আসে? এর ব্যর্থতা জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সকলের যা সংশোধন হওয়া প্রয়োজন। 
     
    নাশকতা মামলাসহ একাধিক মামলার আসামী তোহাকে তাদের মাদ্রাসার এডহক কমিটির সভাপতি করা প্রসঙ্গে নুন্দহ ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজার রহমানের সাথে কথা বললে বিরক্তির কণ্ঠে তিনি জানান, একজন ব্যক্তির নামে একাধিক মামলা থাকতেই পারে কিন্তু মামলার বিচারে তিনি দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সে আসামী হয়না। এই জিনিসটা নিয়ে আপনারা সাংবাদিকরা এত বাড়াবাড়ি করছেন কেন? পরবর্তীতে আর কোন প্রশ্নের উত্তরই তার থেকে পাওয়া যায়নি।
     
    এদিকে বগুড়া জেলা পুলিশ ও আদালতের বিভিন্ন সূত্রে জানা যায়, ফজলে রাব্বী তোহার বিরুদ্ধে বর্তমানে সন্ত্রাস বিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ হত্যা চেষ্টা, ভাংচুর, নাশকতাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। নন্দীগ্রাম থানা সূত্রে জানা যায়, সাইদীর ফাঁসির রায়ের কয়েকদিন পর ২০১৩ সালের ৩ মার্চ চাঁদে সাইদীকে দেখার গুজবে বগুড়ার নন্দীগ্রামে ভাংচুর, অগ্নিসংযোগ ও অবরোধসহ ব্যাপক তাণ্ডব চালানো হয়। ওই সময় একটি গোষ্ঠী উপজেলা পরিষদসহ ১৯টি সরকারি অফিসে অগ্নিসংযোগ করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়। এ ঘটনায় চারটি মামলা হয়। যে মামলায় অন্যতম আসামী হলেন ফজলে রাব্বী তোহা।
     
    এদিকে রবিবার সন্ধ্যায় মুঠোফোনে তোহার সাথে উক্ত প্রসঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন অনেকবার ব্যস্ত এবং শেষে বন্ধ পাওয়া যায়। যার দরুণ তার কোন বক্তব্য পাওয়া যায়নি।  
     
    সার্বিক প্রসঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: রেজাউল হকের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, মাদ্রাসার অধ্যক্ষ উক্ত এডহক কমিটি গঠনের জন্যে সভাপতি হিসেবে তোহার নাম প্রস্তাব করেছিলেন। প্রস্তাবকৃত ব্যক্তি আসামী কি না এটি তো উক্ত মাদ্রাসার অধ্যক্ষই ভাল বলতে পারবেন। তবে তাদের কাছে কেউ যদি উপযুক্ত প্রমাণসহ লিখিত অভিযোগ করেন তাহলে তারা অবশ্যই এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন। তিনি বলেন যেহেতু মাদ্রাসার অধ্যক্ষ এই নাম প্রস্তাব করেন তাই তারা প্রাথমিকভাবে এটি জানতে পারেননি। তবে তদন্তে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ পেলে অবশ্যই এডহক কমিটির সভাপতি পরিবর্তন করা হবে।
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    2. শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    3. শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    4. কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    5. বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান
    6. বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
    7. কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে 
জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া
থেকে গোয়াল ঘরে আগুন

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই
পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক
ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬