শিবগঞ্জে ১০ কেজি গাঁজা সহ আটক ১
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে নিয়মিত টহল ও চেকিং করা কালীন সময় এক যাত্রীবাহি বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস এর নির্দেশনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে সোমবার রাতে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলার মুরাদপুর নামক স্থানে রংপুর টু ঢাকাগামী যাত্রীবাহী বাস হাকিম পরিবহণ যাহার নম্বর ঢাকা মেট্রো ব-১৫-৭২৫২ তল্লাসী চালিয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের ঝাকুয়ারটাড়ী গ্রামের আব্দুস সামাদ এর পুত্র সাইদুল ইসলাম(৩০) কে তার জিম্মায় বিশেষ কায়দায় রক্ষিত ১০ কেজি গাঁজা জব্দ করে তাকে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণে শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সড়ক ও মহাসড়কে নিয়মিত তল্লাসী চালিয়ে বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ