Journalbd24.com

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দেবীগঞ্জে বাধ কেটে দেয়ায় বিপাকে দ্বীপ মাঝিয়ালী চরের ১৭০ পরিবার
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২২ ০০:৪১
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২২ ০০:৪১

    আরো খবর

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    দেবীগঞ্জে বাধ কেটে দেয়ায় বিপাকে দ্বীপ মাঝিয়ালী চরের ১৭০ পরিবার

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২২ ০০:৪১
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২২ ০০:৪১

    দেবীগঞ্জে বাধ কেটে দেয়ায় বিপাকে দ্বীপ মাঝিয়ালী চরের ১৭০ পরিবার

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আওয়ামীলীগ নেতা কর্তৃক একটি বাঁধ ভেঙ্গে দেয়ায় দ্বীপ মাঝিয়ালী চরের ১৭০ পরিবারের প্রায় সহস্রাধিক মানুষের সবধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ওই গ্রামের চার পাশ ঘিরে করতোয়া, ধরধরিয়া এবং পাথরাজ নদী প্রবাহিত হচ্ছে। গেল বন্যায় ধরধরিয়া খালের উপর নির্মিত বাঁধ ভেঙ্গে দেয় স্থানীয় এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা। চলাচলের ব্যবস্থা না করেই হঠাৎ বাঁধ ভেঙ্গে দেয়ায় চরটির চার পাশে থাকা গ্রামের কৃষকরাও যেতে পারছেনা দ্বীপ মাঝিয়ালী গ্রামে। ফলে উভয় পাশের হাজার হাজার মানুষ চরম সংকটে পড়েছে। 

    স্থানীয়রা জানান, চারদিকে নদী বেষ্টিত দ্বীপ মাঝিয়ালী গ্রামের বাসিন্দারা প্রতিবারই বর্ষায় পানিবন্দী হয়ে থাকেন। বর্ষায় তাদের চলাচলের কোন পথ না থাকায় নৌকায় চলাচল করতে হয়। গ্রামটির শিক্ষার্থীদের বর্ষায় বিদ্যালয়ে কিংবা কলেজে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। কৃষকেরা তাদের জমির উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে পারেন না। ফলে পুরো বর্ষা জুড়ে তাদের দুর্ভোগ পোহাতে হয়। দিন দিন গ্রামটি করতোয়ার ভাঙ্গনের মুখে পড়ছে। এ থেকে রেহাই পেতে ২০২০ সালে গ্রামের বাসিন্দারা প্রায় ৩ লাখ টাকা চাঁদা তুলে নিজেদের চলাচলের জন্য ধরধরিয়া খালের উৎপত্তিমুখে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে একটি বাধঁ নির্মাণ করেন। করোতোয়া নদীর একটি স্রোত থেকে উৎপত্তি হওয়া ধরধরিয়া খালে বর্ষাকালে পানি প্রবাহিত হয়। প্রায় এক কিলোমিটার প্রবাহিত হচ্ছে এই খাল। বাঁধ নির্মার্ণের পর গেল দুই বছর ভালভাবে চলাচল করতে পারলেও ভাঙ্গণের অজুহাতে এ বছরের বন্যায় সুন্দরদিঘী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাতের অন্ধকারে বাধঁটি কেটে দেন। ফলে গ্রামের বাসিন্দারা আবারো পানিবন্দী হয়ে দূর্ভোগে পড়েন। দ্বিপ মাঝিয়ালী গ্রামের রহিমা খাতুন (৬০) জানান, আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে পারিনি। ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছেনা। চলাচলের ব্যবস্থা না করেই তারা বাঁধটি ভেঙ্গে দেয়। আমরা এখন খুব সমস্যায় আছি। 

    তবে আওয়ামীলীগ নেতা শাহিনুর রহমান জানান, দুইশ বছর থেকে ধরধরিয়া নদী প্রবাহিত হচ্ছে। এই নদীতে বাঁধ দেয়ার ফলে এপারের গ্রামগুলো ভাঙ্গণের মুখে পড়েছে। তাই কেটে দিয়েছি। 

    এদিকে ধরধরিয়া খালের উপর বাধঁ নির্মাণের দাবিতে সম্প্রতি মানববন্ধনও করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের মল্লিকাদহ ধোকরপাটি ও দ্বীপ মাঝিয়ালী গ্রামের বাসিন্দাদের আয়োজনে করতোয়া নদীর পাড়ে দাড়িঁয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মাননবন্ধনে প্রায় তিন শতাধিক স্থানীয় নারী ও পুরুষ অংশ নেয়।

    স্থানীয়দের দাবি ধরধরিয়া খালের উপর ও ভাঙ্গনের মুখে পড়া করতোয়া নদীর পাড়ে বাধঁ নির্মাণ করা হলে আবারো তাদের চলাচলের সুব্যবস্থা হবে।  
    ইতোমধ্যে স্থানীয় প্রশাসন সরেজমিন ঘুরে দেখেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। তিনি জানান অবৈধভাবে বাঁধ কেটে দেয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।  সমস্যা সমাধানের চেষ্টা চলছে। 

     

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    2. শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    3. শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    4. কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    5. বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান
    6. বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
    7. কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে 
জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া
থেকে গোয়াল ঘরে আগুন

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই
পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক
ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬