সৈয়দপুরে শহরের সৌন্দর্যবর্ধনে পুলিশ কর্মকর্তা বৃক্ষরোপন কর্মসূচি
এবার বাণিজ্য প্রধান শহর নীলফামারীর সৈয়দপুরের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন সড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। আর বাংলাদেশ পুলিশের সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোআর আলম কর্তৃক গৃহিত এ মহতী উদ্যোগটির নামকরণ করা হয়েছে “স্বপ্নের সৈয়দপুর . . .। এ উদ্যোগটি সফল বাস্তবায়নে গতকাল মঙ্গলবার সকালে শহরের গুরুত্বত্বপূর্ণ বিমানবন্দর সড়কে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, নীলফামারী সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির প্রথম দিনে শহরের বিভিন্ন সড়কে সৌন্দর্যবর্ধনে সৌন্দর্যবর্ধনকারী ৫’ শ কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও পলাশ গাছের চারা রোপন করা হয়েছে।
আর শহরের সুধীসমাজ একজন পুলিশ কর্মকর্তার এমন মহতী উদ্যোগের প্রশংসা করে সাধুবাদ জানিয়েছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: