নন্দীগ্রামে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে মত বিনিময়
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত কমিশনার (রাজস্ব) আবু তাহের মো: মাসুদ রানা, বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আদনান বাবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, প্রমূখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি