Journalbd24.com

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আপনাদের ভাবনাগুলো দিয়েই রোল মডেল কিশোরগঞ্জ গড়ে তোলা হবে
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২২ ১৯:৩৪
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২২ ১৯:৩৪

    আরো খবর

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    আপনাদের ভাবনাগুলো দিয়েই রোল মডেল কিশোরগঞ্জ গড়ে তোলা হবে

    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২২ ১৯:৩৪
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২২ ১৯:৩৪

    আপনাদের ভাবনাগুলো দিয়েই রোল মডেল কিশোরগঞ্জ গড়ে তোলা হবে

    নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল বলেন- আপনাদের ভাবনাগুলো দিয়েই সুখী-সমৃদ্ধ-উন্নয়নে রোল মডেল কিশোরগঞ্জ গড়ে তোলা হবে। যোগাযোগ, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নয়নে চেষ্টা অব্যাহত রয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় পিছিয়ে নেই কিশোরগঞ্জ উপজেলাও। আপনারা দেশের বিভিন্ন স্থানে ভাল পদে থেকে দেশ সেবায় নিয়োজিত রয়েছে। আপনাদের সাথে এ মিলন মেলা আমার উন্নয়ন কাজকেগুলোকে আরও ত্বরানিত করবে। আপনারা যার যার অবস্থান থেকে এ উপজেলার উন্নয়ন নিয়ে যে ভাবছেন এ ভাবনাগুলোই আমাকে অনুপ্রাণিত করছে। আসুন আমরা আমাদের মত করেই কিশোরগঞ্জ উপজেলাকে সাজিয়ে তুলি। তিনি রংপুর টু তিস্তা হয়ে বুড়িমারী ৪ লেনের প্রস্তাবিত সড়কের খোঁজখবর নেয়ারও আশ্বাস দেন। তিনি গত সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ ও প্রেস ক্লাবের সহযোগিতায় ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এ কথাগুলো বলেন। 

    উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুর রউফ, পুলিশ বিভাগের অতিরিক্ত ডিআইজি রশীদুল হাসান (সাজু), উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, রংপুর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি মোঃ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন বাবুল, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন, বেগম রোকেয়া কলেজের সহযোগি অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, প্রেস ক্লাব আহ্বায়ক আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ।  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। 

    পরিচয় পর্বে উপজেলা নির্বাহী অফিসার অতিথিদের হাতে দু’টি লাল গোলাপ ফুল তুলে দেন, অন্যদিকে কিশোরগঞ্জের কৃতি সন্তান যাকে ভাওয়াইয়া গানের প্রাণ পুরুষ বলা হয়, সেই মহেশ চন্দ্র রায়ের ভাওয়াইয়া গানে বরণ করে নেয়ায় অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ হয়। ভাওয়াইয়া গানে অনুষ্ঠানটি যেন একটি ভাবের মিলন মেলায় পরিণত হয়। প্রাণ খুলে কথা বলেন একে অপরে। অনুভূতিতে অনেকে বলেন- জানি না কত বছর পর একে অপরে দেখা হল। অনেকের চেহারাও ভুলে গেছি। যেন শৈশবে আছি আমরা। 

    ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে এ বছরে মেডিকেল কলেজ, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ উপজেলা থেকে ভর্তির সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং স্কুল ক্রিকেটে দেশসেরা, ম্যান অব দ্যা ফাইনাল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সেরা বলার নির্বাচিত হওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তান ইমতিয়াজ শিহাবকে সংবর্ধনা দেয়া হয়। বুয়েট ও মেডিকেলে ভর্তির সুযোগ প্রাপ্ত জাকারিয়াকে একটি ল্যাপটপ এবং অন্যান্যদের হাতে দেয়া হয় নগদ অর্থ। এছাড়াও আমন্ত্রিতদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। গোটা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহনেওয়াজ শাহ। 

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
    2. শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    3. শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
    4. কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন
    5. বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান
    6. বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
    7. কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে 
জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শিবগঞ্জে ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া
থেকে গোয়াল ঘরে আগুন

    কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই
পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক
ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    কাহালুতে দুস্থদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬