Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩৭ হাজার টাকা জরিমানা
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জুলাই, ২০২২ ১৭:১১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জুলাই, ২০২২ ১৭:১১

    আরো খবর

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

    সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩৭ হাজার টাকা জরিমানা

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জুলাই, ২০২২ ১৭:১১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জুলাই, ২০২২ ১৭:১১

    সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩৭ হাজার টাকা জরিমানা

    মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় বাজার তদারকি অভিযানে সৈয়দপুরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের ৩৭ হাজার টাকার জরিমানা করা হয়েছে। ক্রেতার কাছে ন্যায্যমূল্যের চেয়ে বেশিমূলে চার্জার ফ্যান (পাকা) বিক্রি, ইলেকট্রনিক্স সামগ্রীর ক্রয়-বিক্রয় রশিদ প্রদর্শন করতে না পারা এবং হোটেলের রেফ্রিজারেটরে (ফ্রিজ) কাঁচা মাছ মাংসের সঙ্গে আগের দিনের রান্না কর খাবার এবং ময়দার খামির রাখার অপরাধে ওই জরিমানা আদায় করা হয়। 

    মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা - অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মো. শামসুল আলমের নেতৃত্বে প্রথমে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কে বাজার তদারিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উল্লিখিত সড়কের মেসার্স সাজু ইলেকট্রিক দোকান মালিকের কাছে ইলেকট্রনিক্স সামগ্রী’র ক্রয়-বিক্রয় রশিদ দেখতে চাওয়া হলে তা দেখাতে ব্যর্থ হন। ফলে দোকানের ইলেকট্রনিক্স্ পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ প্রদর্শন করতে না পারা অভিযোগে প্রতিষ্ঠানের মালিক সামসুল হকের তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এছাড়াও ন্যায্যমুল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রির দায়ে একই সড়কের নিপা ইলেকট্রিকের মালিক এস এম জিয়া এবং বাতিঘর এর মালিক মো. একরাম হোসেনের প্রত্যেকের সাত হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    অন্যদিকে, শহরের বঙ্গবন্ধু সড়কের তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেলের একটি রেফ্রিজারেটরে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে আগের দিনের রান্না কর খাবার এবং ময়দার খামির সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠাটির স্বত্ত্বাধিকারী মো. মতিয়ার রহমানের ২০  হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শামসুল আলমের নেতৃত্বে বাজার তদারিক অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের উল্লিখিত পরিমাণ অর্থ জরিমানা আদায় করা হয়। এ অভিযানে  সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসেন সরকার ও থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

    জাতীয় ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ  বাজার তদারকি অভিযান  অব্যাহত থাকবে।

     

    সর্বশেষ সংবাদ
    1. হাসপাতালে মির্জা আব্বাস
    2. দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    3. স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    4. নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    5. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    6. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    7. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    হাসপাতালে মির্জা আব্বাস

    হাসপাতালে মির্জা আব্বাস

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬