Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পাবনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ১৫:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ১৫:৪২

    আরো খবর

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার
    নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

    পাবনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ১৫:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ১৫:৪২

    পাবনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

    পাবনার চাটমোহর উপজেলার ধুলাউড়ি এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূ নাছিমা খাতুনকে হত্যা মামলায় তাঁর স্বামী মো. সিফাত আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও আসামিকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

    পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সিফাত আলী চাটমোহর উপজেলার ধুলাউড়ি স্কুলপাড়ার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া খালাস পাওয়া ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়।

    নিহত নাছিমা খাতুন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ভিটাকাজিপুর গ্রামের মো. আরদেশ প্রামাণিকের মেয়ে। তাঁর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

    মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর সকালে যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমাকে পরিবারের লোকজন নিয়ে ব্যাপক মারধর ও গলাটিপে হত্যা করে পালিয়ে যান মো. সিফাত আলী। পরে নাছিমার বাবা আরদেশ বাদী হয়ে চাটমোহর থানায় পাঁচ জনের নামে একটি হত্যা মামলা করেন। পরের বছরের ১৫ জানুয়ারি পাঁচ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা চলাকালে এক আসামির মৃত্যু হয়।

    দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার রায় ঘোষণা করা হলো। রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও অসন্তুষ্ট হয়েছেন আসামিপক্ষের আইনজীবী ও পরিবার।

    আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইতি হোসেন মুক্তি বলেন, ‘এই রায়ে আমরা ক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে আপিল করব। সেখানে আসামি সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাবেন বলে আশা করছি।’

    মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট খন্দকার আব্দুর রকিব বলেন, ‘এটি একটি যুগান্তকারী রায়। এর মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আশা করি, খুব দ্রুত ফাঁসি কার্যকর হবে।’

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    2. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    3. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    4. অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার
    5. নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
    6. আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
    7. নন্দীগ্রামে জলবায়ু বান্ধব ধান চাষ প্রকল্প বাস্তবায়নে বন্ধু ফাউন্ডেশনের আলোচনা সভা
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

     অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

    অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

    নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

    নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

    আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

    আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে জলবায়ু বান্ধব ধান চাষ প্রকল্প বাস্তবায়নে বন্ধু ফাউন্ডেশনের আলোচনা সভা

    নন্দীগ্রামে জলবায়ু বান্ধব ধান চাষ প্রকল্প বাস্তবায়নে বন্ধু ফাউন্ডেশনের আলোচনা সভা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬