বাংলাদেশ নারী উদ্যোক্তার খোঁজে বগুড়ার পাপিয়া আক্তার খুশি
বিশে^র কোন মানুষ এবং কোন রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। পরস্পরের প্রয়োজনে তারা একে অপরের সাথে সম্পৃক্ত। এই নির্ভরশীলতা পারস্পরিক সহযোগিতা নির্ভর। জ্ঞানশক্তি বা দৈহিক শক্তির সাহায্যে জীবন পরিচালনাই হচ্ছে স্বনির্ভরতা। যার অর্থ নিজের উপর নির্ভরশীল। স্বনির্ভরতা ব্যক্তিক, সামাজিক ও রাষ্ট্রিক উন্নয়নের চাবিকাঠি। মানবসম্পদ শ্রেষ্ট সম্পদ। এ সম্পদের ওপরেই নির্ভর করে থাকে এ দেশের ভবিষ্যৎ আর্থসামাজিক উন্নতি ও সমৃদ্ধি। সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তার বিকল্প নেই। বগুড়ার পাপিয়া আক্তার খুশি নিজেই একজন সফল উদ্যোক্তা হয়ে বাংলাদেশ নারী উদ্যোক্তার খোঁজে একটি সংগঠনের মাধ্যমে নারীদের প্রতিভাকে কাজে লাগিয়ে তাদেরকেও উদ্যোক্তা গড়তে কাজ করছেন। খুশি ২০০৯ সাল হতে সেলাই, ব্লক, বাটিক, বুটিকস, নকশী কাঁথাসহ নানা ধরনের ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করে সমাজের অবহেলিত নারীদের পাশে দাঁড়িয়েছে। প্রশিক্ষণ শেষে দক্ষতা অর্জন করে তারা নিজেরা নানা ধরনের সেলাই কারুকার্য করে চমক সৃষ্টি করছে বগুড়াসহ রাজধানী জুড়ে। খুশি বগুড়া শহরের সুত্রাপুরে জজ কোয়ার্টার এলাকায় স্থাপন করেছে জান্নাতি বুটিকস। তার দোকানে হাজার উদ্যোক্তাদের প্রতিভার কারুকার্য তৈরি করা হরেক রকম পোষাক সাজিয়ে রাখা হয়েছে। উদ্যোক্তারা ঘরে বসে কাজ করে উপার্জিত অর্থ দ্বারা স্বাবলম্বী। তাদের সংসারের অভাব অনাটন ঘুচিয়ে বর্তমানে সুখে স্বাচ্ছন্দে জীবন যাপন করছে।
বগুড়া সদরের গোবরধনপুর এলাকার মনিরা, শিরিন, লাকি, ও শাপলা জানায়, একটা সময় শুধু ভাত রান্না ও সংসারের কাজ করাই ছিল নিত্য দিনের সঙ্গী। অভাব অনাটন লেগেই থাকতো প্রতিনিয়ত। অভাবের কারণে ভালো কথাও পছন্দ করতো না স্বামী। অযথা তর্কে জড়িয়ে পড়তো। হাতের কাজ ও সেলাই কাজ করার ফলে উপার্জিত অর্থ দ্বারা অভাব অনাটন বর্তমানে নেই। স্বামী সন্তানদের নিয়ে সুখেই দিন কাটছি।
খুশির সাথে আলাপকালে জানান, অবহেলিত নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ার প্রত্যয়ে বাংলাদেশ নারী উদ্যোক্তার খোঁজে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এ সংগঠনের প্রধান উপদেষ্টা ফামপজ সভাপতি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী গোলাম আজম টিকুল, ফ্যাশান হাউজের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সাগর, সংগঠনের আরেক সহযোগি তাহমিনা আক্তার এ্যানি গত বৃহস্পতিবার বগুড়া সদরের রাজাপুরের গোবরধনপুর এলাকায় ৩ শতাধিক উদ্যোক্তাদের সুঁচের কারুকার্য পরিদর্শন ও এক প্রাণের মিলন মেলায় মিলিত হন। তাদের প্রতিভাকে দেশ ও দেশের বাহিরে সমাদৃত করার জন্য পদক্ষেপ নেবেন এমন কথা জানান সংগঠনের নির্বাহী পরিচালক। সফল উদ্যোক্তা খুশি উদ্যোক্তা গড়তে শ্রম, মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে চষে বেড়াচ্ছেন এক প্রান্ত হতে অপর প্রান্তে।
ছবি-ক্যাপশন: বাংলাদেশ নারী উদ্যোক্তার খোঁজে একটি সংগঠনের মাধ্যমে নারীদের প্রতিভাকে কাজে লাগিয়ে তাদেরকেও উদ্যোক্তা গড়তে কাজ করছে।

প্রেস বিজ্ঞপ্তি