Journalbd24.com

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সম্প্রীতি রক্ষায় বগুড়ায় জেলা প্রশাসনের সমাবেশঃ সকল ধর্মের মানুষের অংশগ্রহণ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৮

    আরো খবর

    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার
    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট
    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
    সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
    তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫’ বাস্তবায়নে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের কাছে আবেদনপত্র প্রদান

    সম্প্রীতি রক্ষায় বগুড়ায় জেলা প্রশাসনের সমাবেশঃ সকল ধর্মের মানুষের অংশগ্রহণ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৮

    সম্প্রীতি রক্ষায় বগুড়ায় জেলা প্রশাসনের সমাবেশঃ সকল ধর্মের মানুষের অংশগ্রহণ

    বাংলাদেশের বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুংসহত রাখতে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ধর্ম, বর্ণ, নির্বিশেষে হাজারো মানুষ প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন এবং ঐক্যবদ্ধ শক্তিতে সাম্প্রদায়িকতাকে রুখে দিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গিকার গ্রহণ করেন।

    বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উক্ত সম্প্রীতি সমাবেশের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। উদ্বোধন পরবর্তী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ভূখন্ড। সম্প্রীতির এই প্রেক্ষাপট বাংলাদেশে বহুকাল থেকে চলে আসছে। তাই সারা পৃথিবীতে  সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে বাংলাদেশ কে দৃষ্টান্ত হিসেবে দেখা হয়। কিন্তু এরই মাঝে নানা সময়ে কিছু কুচক্রী মহল যারা মূলত তাদের একান্তই ব্যক্তি স্বার্থ বাস্তবায়ন করতে ধর্মের বাতাবরণে কিংবা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যে নানা প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু এই বাংলার জনগণ তা শক্ত হাতে প্রতিহত করেছে। কোন অপশক্তিই বাংলার সম্প্রীতি নষ্ট করতে পারবে না মর্মে তিনি সকলকে ধর্ম, বর্ণ, নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই যাত্রায় অংশ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তিনি সকলকে অঙ্গিকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
     
    সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রমান মজনু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু এবং জেলা  হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান ঐক্য পরিষদের  বগুড়া জেলা শাখার সভাপতি ডা:  এনসি বাড়ই। এছাড়াও সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলাম ধর্মের প্রতিনিধি জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসাইন, সনাতন ধর্মের প্রতিনিধি পুলিশ লাইন শিব মন্দিরের সভাপতি আনন্দ মোহন পাল, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি শ্রী প্রবীর বড়ুয়া, খ্রিষ্টান ধর্মের প্রতিনিধি পাস্টার গিলবার্ট মৃধা।
     
    সমাবেশে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যথাক্রমে উজ্জ্বল কুমার ঘোষ (রাজস্ব) এবং নিলুফা ইয়াসমিন (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্উদ্দিন আহম্মেদ, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. নরেশ মুখার্জ্জী, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনসহ বগুড়ার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলার সরকারি-বেসরকারি দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সর্বস্তরের নানা শ্রেণীপেশার মানুষ।
    সর্বশেষ সংবাদ
    1. রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার
    2. ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?
    3. আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    4. খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    5. কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট
    6. নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
    7. সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
    সর্বশেষ সংবাদ
    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?

    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

     সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬