Journalbd24.com

রবিবার, ৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী   ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা   ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হিলিতে ১৬ বছরেও আদায় হয়নি ঝুঁকি ঋণের টাকা
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৫
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৫

    আরো খবর

    ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা
    আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
    আদমদীঘিতে ৭নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল
    ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার
    পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    হিলিতে ১৬ বছরেও আদায় হয়নি ঝুঁকি ঋণের টাকা

    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৫
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৫

    হিলিতে ১৬ বছরেও আদায় হয়নি ঝুঁকি ঋণের টাকা
    দিনাজপুরের হাকিমপুরে (হিলি) খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালরে অধীনে ত্রাণ ও পূর্ণবাসন অধিদপ্তরের দুর্যোগজনিত কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে বিতরণকৃত ঋণের টাকা ১৬ বছরেও আদায় করা যায়নি। 
     
    ২০০৪-২০০৫ অর্থবছরে হাকিমপুর উপজেলায় ৮৭ জন উপকারভোগীদের মধ্যে ৫  লাখ ৯৫ হাজার টাকা ঝুঁকি ঋন বিতরণ করা হয়। তার মধ্যে আদায় হয়েছে ৩ লাখ ২৯৫ টাকা আর অনাদায়ী আছে ২ লাখ ৯৪ হাজার ৭০৫ টাকা। 
     
    সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওসার আহম্মেদ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরপর কয়েক দফা নোটিশ দিলেও ঋণগ্রহীতারা ঋনের টাকা পরিশোধ করছেন না।
     
    সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০০৪ -২০০৫  অর্থবছরে ত্রাণ ও পূর্ণবাসন অধিদপ্তর সারাদেশে ঝুঁকি ঋণ প্রোকল্প চালু করে। 
     
    অধিদপ্তরের নির্দেশনা ছিল, যারা আর্থিক সুবিধা বঞ্চিত এবং যাদের মাসিক আয় সাড়ে তিন হাজার টাকার কম- তারাই এই ঋণ সুবিধা পাবেন। সেইমতে উপজেলার একটি পৌরসভাসহ তিনটি ইউনিয়নে ৮৭ জন উপকারভোগীদের মাঝে ৫ লাখ ৯৫ টাকা ঋণ বিতরণ করা হয়।  
     
    এরমধ্যে হাকিমপুর পৌর এলাকায় ২৩ জন উপকারভোগীর মাঝে ১ লাখ ১৫ হাজার টাকা, বোয়ালদাড় ইউনিয়নে ১৭ জন ঋণ গ্রহীতার মাঝে ১ লক্ষ ৩৫ হাজার টাকা, আলীহাট ইউনিয়নে ১৯ জন উপকারভোগীর মাঝে ১ লক্ষ ৪০ হাজার টাকা ও  খট্রামাধবপাড়া ইউনিয়নে ২৭ জন ঋণগ্রহীতার মাঝে ২ লাখ ৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
     
    প্রত্যেককে ঋণগ্রহীতাকে ২০০৬ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে চেকের মাধ্যমে  এই ঋণ বিতরণ করা হয়। ঋণগ্রহীতারা মাসিক কিস্তিতে এই ঋণ পরিশোধ করার কথা। কোন কোন ঋণগ্রহীতা কয়েকটি করে কিস্তি পরিশোধ করলেও অর্ধেক টাকায় রয়েছে অনাদায়ী। 
     
    খট্টামাধবপাড়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, ওই সময় তার ইউনিয়নে ২৭ জনের মাঝে ঋনের টাকা বিতরণ করা হয়। তিনি দাবি করেন ঋণ আদায়ের জন্য ঋণ গ্রহীতার বরাবর নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও তারা ঋণ পরিশোধ করেননি। 
     
    হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওসার আহম্মেদ বলেন, উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নে ৮৭ ঋনগ্রহীতার মধ্যে ৫ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়। ঋণগ্রহীতারা যাতে ঋণ পরিশোধ করে সেজন্য ইউনিয়ন চেয়ারম্যানদেরকে তাগাদা দেওয়া হচ্ছে। 
     
    হাকিমপুর নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, ঝুঁকি ঋণের টাকা আদায়ে উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজনে ঋণগ্রহীতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয় হবে।
    সর্বশেষ সংবাদ
    1. নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
    2. আজ আন্তর্জাতিক নারী দিবস
    3. ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    4. টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    5. ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা
    6. আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
    7. আদমদীঘিতে ৭নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    আজ আন্তর্জাতিক নারী দিবস

    আজ আন্তর্জাতিক নারী দিবস

    ইরানি নাবিক উদ্ধার
যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ

    ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা

    ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা

    আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি

    আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি

    আদমদীঘিতে ৭নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

    আদমদীঘিতে ৭নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬