Journalbd24.com

রবিবার, ৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী   ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা   ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দীপঙ্কর চক্রবর্তী স্মরণসভা: স্মৃতি পদক পাচ্ছেন বগুড়ার ৩ সাংবাদিক
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৪:২১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৪:২১

    আরো খবর

    ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা
    আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
    আদমদীঘিতে ৭নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল
    ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার
    পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    দীপঙ্কর চক্রবর্তী স্মরণসভা: স্মৃতি পদক পাচ্ছেন বগুড়ার ৩ সাংবাদিক

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৪:২১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৪:২১

    দীপঙ্কর চক্রবর্তী স্মরণসভা: স্মৃতি পদক পাচ্ছেন বগুড়ার ৩ সাংবাদিক

    সাংবাদিকতায় দীপঙ্কর চক্রবর্তী স্মৃতিপদক পাচ্ছেন বগুড়ায় কর্মরত তিন সাংবাদিক। বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) বিগত ৪বছর ধরে এই স্মৃতিপদক প্রদান করছে।

    সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবার যে তিনজন মনোনীত হয়েছেন তাঁরা হলেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক মিলন রহমান ও দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ। আগামী ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিপদক প্রদান করা হবে।

    বিইউজে'র সাধারণ সম্পাদক জে এম রউফ জানান, ২০০৪ সালের ২ অক্টোবর সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী নিজ কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির সন্নিকটে খুন হন। সেসময় তিনি বগুড়া থেকে প্রকাশিত দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ছিলেন। ওই ঘটনায় নিহতের বড় ছেলে পার্থ সারথী চক্রবর্তী বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই তা নিয়ে লুকোচুরি শুরু হয়। থানা থেকে ডিবি, সেখান থেকে সিআইডি হয়ে আবারও মামলার তদন্ত যায় ডিবিতে। এরই মাঝে তিন দফা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। বাদির নারাজির প্রেক্ষিতে মামলা ঘুরে ডিবিতে আসার পর ২০১৭ সালের ৭মার্চ বগুড়ার তৎকালীন পুলিশ সুপার আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি উল্লেখ করেন জঙ্গি হামলায় নিহত হয়েছেন সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী। তাদের হাতে গ্রেপ্তার জঙ্গি রাজীব গান্ধী ৬ মার্চ বগুড়ার বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে রাজীব নিজেসহ চার জঙ্গি হত্যাকান্ডে অংশ নেয়ার কথা উল্লেখ করে। অপর তিন জঙ্গি হলো সারওয়ার জাহান মানিক, সানাউল্লাহ ও নুরুল্লাহ। পরে তাদের নামে পুলিশ অভিযোগ পত্র দাখিল করে।

    ওই হত্যাকান্ডের পর থেকেই বগুড়া সাংবাদিক ইউনিয়ন লাগাতার কর্মসূচি পালন করে আসছে। বিগত ২০১৯ সাল থেকে স্মৃতিপদক প্রদান করা হচ্ছে। ২ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে তা প্রদান করা হয়। এবারও একই দিন বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা শেষে স্মৃতিপদক প্রদান করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
    2. আজ আন্তর্জাতিক নারী দিবস
    3. ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    4. টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    5. ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা
    6. আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
    7. আদমদীঘিতে ৭নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    আজ আন্তর্জাতিক নারী দিবস

    আজ আন্তর্জাতিক নারী দিবস

    ইরানি নাবিক উদ্ধার
যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ

    ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা

    ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা

    আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি

    আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি

    আদমদীঘিতে ৭নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

    আদমদীঘিতে ৭নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬