বগুড়ায় পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত
বগুড়ায় পিক-আপ উল্টে আব্দুল বাছেদ (৬০) নামের এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার সিংজানী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল বাছেদ গাবতলী উপজেলার কৈঢোপ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় তুলা ব্যবসায়ী।
জানা গেছে, আব্দুল বাছেদ একটি পিক- আপ (ঢাকা মেট্রো-ন-১৭-৮৬৯৮) ভাড়া নিয়ে বগুড়া থেকে নাটোর যাচ্ছিলেন। তিনি পিক আপে তুলার বস্তার উপরে বসে ছিলেন। বগুড়া-নাটোর মহাসড়কে সিংজানি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্বে খাদে উল্টে যায়। এতে তুলার বস্তার নিচে চাপা পড়ে আব্দুল বাছেদ সেখানেই মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। চালক- হেলপার পলাতক রয়েছেন।

অনলাইন ডেস্ক