পার্বতীপুরে বন্ধ লেভেল ক্রসিংয়ের ভিতর দিয়ে যানবাহন চলাচলঃ দূর্ঘটনার আশংকা
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে শহরের প্রধান লেভেল ক্রসিং গেটটি বেশীর ভাগ সময়ই বন্ধ থাকলেও ভিতর দিয়ে অবাধে যানবাহন চলাচল করাতে যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করা হচ্ছে।
যান জট বাড়ছেই। প্রতি দিনেই এই একই দৃশ্য। কখন কে জানি দুর্ঘটনার স্বীকার হয় তা কেউ জানে না। গেটম্যান বাঁশি বাজিয়ে ও কুল পায় না। কে শুনে কার কথা। এমন পরিস্থিতি হচ্ছে প্রতিদিনই এ রুটে। এটি পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে উত্তর দিকে, পার্বতীপুর-দিনাজপুর,পার্বতীপুুর-রংপুর,পার্বতীপুর-নীলফামারী রুটে পার্বতীপুর শহরের মেইন লেভেল ক্রসিংয়ের দৃশ্য। প্রতিদিনই পূর্বে ঢাকা মোড় এবং পশ্চিমে প্রতিবন্ধি স্কুলের মোড় পযর্ন্ত রিকশা, ভ্যান, মোটরসাইকেল যান্ত্রিক যানজটে ঠাঁসা। গেট সারাক্ষণ বন্ধ থাকায়, বাজারমুখী মানুষ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের একদিকে চাপ,অন্য দিকে সকাল বেলাই সকল ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন গুলি ঢাকা, খুলনা,রাজশাহী অভিমুখে হওয়ায় মুলত এ যান জটের প্রধান কারণ বলে অনেকে মনে করছেন। তথাপিও পথচারীর দূর্ঘটনার আশংকা এড়াতে সংশ্লিষ্ট রেলওয়ে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দিয়ে পথচারীর দুর্ঘটনার কবল থেকে মুক্ত রাখার আহবান জানিয়েছেন এলাকার সচেতন মহল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর পরিচালক পার্বতীপুরের অধিবাসী আব্দুল মজিদ সরকার বলেন,মানুষের কল্যানে যা করনীয় তাই করা উচিৎ।
পার্বতীপুর রেলওয়ে জংশন সংলগ্ন রেলওয়ের এই লেভেল ক্রসিং গেটটি শহরের নতুন বাজার ও পুরাতন বাজারে যাতায়াতের সহজতর রাস্তা। যে কারনে মানুষ ও যানবাহন এই রাস্তা বেশী ব্যবহার করে থাকে। ফলে এখানে সর্বক্ষনিক যানজট লেগেই থাকে। এ ছাড়াও লেভেল ক্রসিং এর দু'পাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করে। সব মিলিয়ে এখানকার অবস্থা বেশ নাজুক।
অনেকের দাবী এই অবস্থা নিরসনে আন্ডারগ্রাউন্ড রাস্তা কিংবা ওভার ব্রিজ নির্মানের। যেটাই হোক না কেন মানুষ চায় এই সমস্যার একটা স্হায়ী সমাধান হোক।

ষ্টাফ রিপোর্টার