Journalbd24.com

রবিবার, ৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সংকারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২২ ১৮:৫৯
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২২ ১৮:৫৯

    আরো খবর

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    সংকারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২২ ১৮:৫৯
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২২ ১৮:৫৯

    সংকারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স

    এক সময়ের দেশের সাংস্কৃতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার প্রাচীন শহর সান্তাহারের রেলওয়ে ওয়াহেদবক্স মিলনায়তন অযন্ত আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছেছে। হারিয়ে গেছে এর জৌলুস বন্ধ হয়ে গেছে সকল সাংস্কৃতিক কর্মকান্ড। এখন শুধু পরিত্যাক্ত জরাজীর্ণ ভবন ছাড়া আর কিছুই নেই এখানে।

    সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনীতে বৃটিশ আমলে নির্মিত এই ওয়াহেদ বক্স মিলনায়তনকে এলাকার সবাই ‘রেলওয়ে ইন্সটিটিউট’ নামে চেনে। ৯০ দশক পর্যন্ত সান্তাহারের সকল সভা-সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই ওয়াহেদ বক্স মিলনায়তনকে রাখতো জমজমাট। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলতো সকল সাংস্কৃতিক কর্মকান্ড। মিলনায়তনের চারদিকে আলোকশয্যা, বর্ণাঢ্য গেট, সাউন্ড বক্স আর মাইকের শব্দে পুরো শহর থাকতো মুখরিত। মিলনায়তনের ভিতরে চলতো স্থানীয় ও জাতীয় শিল্পীদের সঙ্গীত, নাটক-নাটিকা, কৌতুকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

    শত শত নারী-পুরুষের কলকাকলীতে মুখরিত থাকতো এই মিলনায়তন। প্রতি বছর এই মিলানায়তনে হতো আন্তঃ জেলা নাট্য উৎসব। সারা দেশের একাধিক নাট্য দল অংশ নিতো প্রতিযোগীতায়। দেশ বরেন্য চিত্র পরিচালক আজিজুর রহমান, নাজমুল হুদা মিন্টু ও অভিনেতা কামরজ্জামান বাহাদুর ভাইয়ের দেশের বাড়ী সান্তহারে হওয়ায় তাদের পদ চারনায় এক সময় মুখরিত থাকতো ওয়াহেদ বক্স মিলানায়তন। এ ছাড়া সান্তাহারের নাটক পাগল মানুষ হিসাবে পরিচিত ছিল শহিদুল্লাহ, ওয়াদুদ, আলম খান, পূর্নিন্দ, বেবী, কিবরিয়া সহ আরো অনেক নাট্য শিল্পীদের নাটক দেখে মুগ্ধ হতো এলাকাবাসী। প্রতিষ্ঠানের বাহিরে সুপরিসর একটি খেলার মাঠও রয়েছে। সেখানে সব ধরণের খেলা চলতো সারা বছর ব্যাপী। মাঝে মধ্যে রাজনৈতিক জনসভা কিংবা ধর্মীয় ওয়াজ মাহফিল হতো এই মাঠে। সবকিছু মিলে বৃটিশ আমল থেকে ৯০ দশক পর্যন্ত এই ইন্সটিটিউট ছিল উপজেলার প্রাণকেন্দ্র।

    সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স মিলনায়তনে দর্শক আসন সংখ্যা ছিল ৪শ’। এখন ওইসব আসন ও মঞ্চ সব কিছুই বিলিন হয়ে গেছে। ভবনটি কেউ দেখলে বিশ্বাস করবেনা এর অতীত ইতিহাস। অযত্ন আর অবহেলায় যেন রুগ্ন জীর্ণ এক পরিত্যাক্ত ভবনে পরিণত হয়েছে। খেলার মাঠেও খেলাধুলা হয় না আর। নাট্য অভিনেতা আব্দুল মান্নান আক্ষেপ করে বলেন, নাটক করার জন্য আর মানুষ খুজে পাওয়া যায়না। এ প্রজন্মের ছেলেমেয়েরা ও নাটক পছন্দ করে না। নাটক নেই বলে সমাজের যুবক শ্রেনী অবক্ষয়ের দিকে পা বাড়াচ্ছে। এলাকার সকল মানুষ আজও শ্রদ্ধাভরে স্মরণ করে এই মিলনায়তনকে। কিন্তু সান্তাহার রেলওয়ে ইন্সটিটিউট পরিদর্শনে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। এই ভবনের আশে-পাশের এলাকা গো-চরণ ভূমিতে পরিণত হয়েছে। ওয়াহেদ বক্স মিলনায়তনকে সংস্কার করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য রেলওয়ে উর্দ্ধতন কর্তকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    3. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    4. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    5. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    6. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে 
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের 
উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬