Journalbd24.com

রবিবার, ৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় সাবেক স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীসহ ৩ জনের যাবজ্জীবন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২ ১৬:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২ ১৬:৩০

    আরো খবর

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় সাবেক স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীসহ ৩ জনের যাবজ্জীবন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২ ১৬:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২ ১৬:৩০

    বগুড়ায় সাবেক স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীসহ ৩ জনের যাবজ্জীবন

    বগুড়ায় তালাক দেওয়া স্ত্রীকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদের ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

    দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- বগুড়ার শেরপুর উপজেলার পালসন গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে গোলাপ হোসেন, মৃত আরিফ উল্ল্যাহ ফকিরের ছেলে জিল্লুর রহমান ও খারতা পাড়ার মফিজ উদ্দিনের ছেলে ফরহাদ মন্ডল।
    নিহত গৃহবধূর নাম চায়না খাতুন। তিনি দণ্ডপ্রাপ্ত গোলাপ হোসেনের স্ত্রী ছিলেন।

    আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নাছিমুল করিম হলি এই তথ্য নিশ্চিত করেছেন।

    আদালত সূত্র জানায়, ১৯৯৪ সালে বাবার অমতে চায়নাকে বিয়ে করে গোলাপ। তারা শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় বাস করছিলেন। বিয়ের এক বছর পর সম্পর্কের অবনতি হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু তালাকের পরও চায়নার সঙ্গে গোলাপের যোগাযোগ ছিল। এনিয়ে গোলাপের পরিবার ক্ষিপ্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়ার ভয়ভীতি দেখায়। এ কারণে চায়নার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে গোলাপ তাকে হত্যার পরিকল্পনা করে।

    ওই পরিকল্পনা অনুযায়ী ১৯৯৬ সালের ৩০ মার্চ রাতে গোলাপ উপজেলার পালশান গ্রামে চায়নাকে ডেকে নিয়ে যায়। সেখানে অপর আসামিদের সহায়তায় চায়নার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। পরে চায়নার মরদেহ ওই গ্রামের এক বাড়ির সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে রাখে আসামিরা। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর মরদেহ উদ্ধার হয়। চায়নার পরিবার মরদেহ সনাক্ত করে এবং তার ভাই হাফিজার রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি জানান, দীর্ঘ ২৬ বছর পর এই রায় ঘোষণা করা হয়েছে। আদালতে উপস্থিত আসামীদের আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    3. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    4. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    5. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    6. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে 
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের 
উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬