Journalbd24.com

শনিবার, ৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ২০:৫২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ২০:৫২

    আরো খবর

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর পরাজয়ের কারণ তারই ছোট ভাই

    পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ২০:৫২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ২০:৫২

    পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

    পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমান পরাজিত হওয়ায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগ।

    গত শুক্রবার দুপুরে নিজেকে জেলা পরিষদ নির্বাচন কমিটির আহবায়ক দাবি করে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক। তিনি আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর ছোট ভাই। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হেরে যাওয়ার জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দকে দায়ী করেন। ওই সংবাদ সম্মেলনের জবাবে গত শনিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক মিথ্যা তথ্য দিয়েছেন বলে উল্লেখ করে বক্তারা বলেন অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হেরেছেন তার ছোট ভাইয়ের কারণে। গত জেলা আওয়ামীলীগের কাউন্সিলে তারা আপন দুই ভাই সভাপতি পদে প্রার্থী ছিলেন। তাদের মধ্যে সুসম্পর্ক থাকলে তারা উভয় একই পদে প্রতিদ্বন্দ্বিতা করত না।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব। তিনি বলেন সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমানের ছোট ভাই অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে ভোটারদের কাছে ভোটের জন্য দেয়া অর্থ মামলা ও পেশি শক্তির ভয় দেখিয়ে ফেরত নিয়েছিলেন। তা এবারের নির্বাচনে প্রভাব ফেলেছে। জননেত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামীলীগের মনোনিত মোটর সাইকেলের প্রার্থী আবু তোয়বুর রহমানের পক্ষে কাজ করে গেছেন। এ কারণে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী খুব অল্প পরিমাণ ভোটে হেরেছেন। তিনি যে ২৩১টি ভোট পেয়েছেন তা দলীয় কল্যাণে পেয়েছেন, তার ব্যাক্তি ইমেজে নয়। তিনি আরও বলেন, অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক দলের একজন সিনিয়র নেতা হয়ে দলীয় সভানেত্রীসহ সকলের সিদ্ধান্তের বিরুদ্ধে তার বক্তব্য সংগঠনের দলীয় শৃংখলা পরিপন্থি। দলীয় নেতাদের বিরুদ্ধে দেয়া বক্তব্য মিথ্যা দাবী করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলীয় সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সারোয়ার বকুল, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাকের আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়াম্যান কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জল, ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমূখ। এসময় পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। এসময় আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    3. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    4. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    5. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    6. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে 
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের 
উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬