Journalbd24.com

শনিবার, ৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • খুলনায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২১:০৪
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২১:০৪

    আরো খবর

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    খুলনায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২১:০৪
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২২ ২১:০৪

    খুলনায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

    আজ সোমবার আশ্রয় ফাউন্ডেশন এবং গণসাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে খুলনায় হোটেল ওয়েস্টার্ন ইন এ পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

    উক্ত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (সার্বিক)  মোঃ আব্দুর রশিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের গ্রামগুলোর জলাশয়গুলোতে পানি দূষণের কারণে শিশুরা সাঁতার শিখতে পারেনা। যত্রতত্র উন্মুক্ত জলাশয় থাকার কারণে দূর্ঘটনা বেশি ঘটে। আর শহরে সাঁতার শেখার তো কোন সুযোগই নেই। আমরা শিশুদের জিপিএ-৫ পাওয়ার জন্য সকাল সন্ধ্যা প্রাইভেট-কোচিং করাচ্ছি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত করছি কিন্তু সাঁতার শেখানোর গুরুত্বটা অবহেলায় বাদ পড়ে যায়। ফলে সে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরে যায়, কর্মজীবনে গিয়ে বিভিন্ন জলপথে চলাচল করে তখন আতংকে থাকে এবং পানিতে পড়লে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যায়। কমিউনিটি ও পরিবার পর্যায়ে সচেতনতা বাড়ানো দরকার, ধর্মীয় নেতারা যদি মসজিদ, মন্দিরে কিংবা ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সামাজিক এই গুরুত্বহীন বিষয়গুলো সম্পর্কে মানুষকে গুরুত্ব দিয়ে সচেতন করেন, শিক্ষা প্রতিষ্ঠানে উঠান বৈঠকে শিক্ষকরা যদি সচেতন করেন, এনজিওরা যদি নিজ নিজ উদ্যোগে কিছু কর্মসূচি হাতে নেয় কিংবা তাদের ফোরামগুলোতে বিষয়টি তুলে ধরেন, মিডিয়া যদি আরো বেশি ফিচার নিউজ, স্টোরি নির্ভর ফলোআপ নিউজ করে গণসচেতনতা সৃষ্টি করেন তাহলে সরকারি কর্মকর্তারাও তাদের নিজেদের কর্মসূচির মাধ্যমেই পানিতে ডুবে শিশু মৃত্যু কমিয়ে আনতে এবং প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। আপনার আমার সবার ঘরেই শিশু আছে, পরিবারকেন্দ্রিক শিশুর সুরক্ষা ও যতেœ সচেতনতা খুবই বেশি প্রয়োজন।”
     
    কর্মশালা উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিন, গণসাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর কান্ট্রি লিড এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মুহাম্মদ রূহুল কুদ্দূস। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আশ্রয় ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মমতাজ বেগম। অনুষ্ঠান সঞ্চালনা আশ্রয় ফাউন্ডেশনের শিক্ষা কর্মসূচির প্রধান বনশ্রী ভান্ডারী।
     
    উক্ত কর্মশালায় কমিউনিটি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মিডিয়া, যুব প্রতিনিধি, ভুক্তভোগী অভিভাবক এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ, করণীয় এবং কার কি দায়িত্ব তা লিখে অতিথিদের সামনে উপস্থাপন করেন। উল্লেখ্য মিডিয়া নিয়ে কাজ করা সংগঠন ‘সমষ্টি’ এর মিডিয়া মনিটরিং রিপোর্ট অনুযায়ী খুলনা বিভাগে ২০২২ সালের ০১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পানিতে ডুবে মৃত্যুর শিকার ৯২ জন, খুলনা জেলায় ৭ জন এবং  ২০২১ সালে খুলনা বিভাগে ১১১ জন ও খুলনা জেলায় ৮ জন। তবে বাস্তব চিত্র এর চেয়েও কয়েকগুণ বলে অভিমত বিশেষজ্ঞদের।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    3. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    4. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    5. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    6. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে 
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের 
উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬