Journalbd24.com

শনিবার, ৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রাজশাহীতে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২২ ১৮:২৮
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২২ ১৮:২৮

    আরো খবর

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    রাজশাহীতে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২২ ১৮:২৮
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২২ ১৮:২৮

    রাজশাহীতে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
    আজ বুধবার এসেডো এবং গণসাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে রাজশাহীর অলকার মোড়ে হোটেল মাস্টার সেফ এ পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।


    উক্ত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্, এনডিসি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শুধু পুকুর ডোবায় নয় গামলায় বালতিতে থাকা অল্প পানিতে শিশুরা মারা যাচ্ছে শুধুমাত্র অসচেতনতার কারণে যেটা খুবই দুঃখজনক। পানিতে ডুবে মারা গেছে শুনলেই আমাদের মাথায় সাঁতারের কথা আসে কিন্তু ৬ বছরের আগে তো শিশুদের সাঁতার শেখারই সুযোগ নেই। মায়েরাও এখন কর্মজীবি তাই সামাজিক দায়বদ্ধতার সমন্বিত উদ্যোগ না নিলে এই নিরব মৃত্যু প্রতিরোধ করা কঠিন হয়ে যাবে। পর্যটন কেন্দ্রগুলোতে সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখছি ঘুরতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা পানিতে ডুবে অকালে মারা যাচ্ছে। মিডিয়াও দূর্ঘটনায় ৫ জন বিভৎসভাবে মৃত্যুবরণ করলে গুরুত্ব দিয়ে ছাপায় কিন্তু পানিতে ডুবে ২৫ জন মারা গেলেও গুরুত্ব দিয়ে ছাপায় না। তাদেরকে এগিয়ে আসতে বেশি বেশি বিষয়টাকে সামনে আনতে হবে যাতে সবাই গুরুত্ব দেয়। রাজশাহী বিভাগে কর্মশালা থেকে প্রাপ্ত করণীয় সুপারিশগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করবো।”


    কর্মশালা উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আসাবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, রাজশাহী জেলার সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর কমিউনিকেশন ম্যানেজার সারোয়ার-ই আলম। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এসেডো এর নির্বাহী পরিচালক রবিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম।


    উক্ত কর্মশালায় কমিউনিটি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মিডিয়া, যুব প্রতিনিধি, ভুক্তভোগী অভিভাবক এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ, করণীয় এবং কার কি দায়িত্ব তা লিখে অতিথিদের সামনে উপস্থাপন করেন। উল্লেখ্য মিডিয়া নিয়ে কাজ করা সংগঠন ‘সমষ্টি’ এর মিডিয়া মনিটরিং রিপোর্ট অনুযায়ী রাজশাহী বিভাগে ২০২২ সালের ০১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পানিতে ডুবে মৃত্যুর শিকার ৯৬ জন, রাজশাহী জেলায় ১২ জন এবং  ২০২১ সালে রাজশাহী বিভাগে ১৬৭ জন ও রাজশাহী জেলায় ১৪ জন। তবে বাস্তব চিত্র এর চেয়েও কয়েকগুণ বলে অভিমত বিশেষজ্ঞদের।
     
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    3. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    4. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    5. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    6. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে 
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের 
উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬