Journalbd24.com

শনিবার, ৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ইউএনও'র স্বামীকে মারধর: কারাগারে আ.লীগ নেতার ছেলে
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২২ ২১:০৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২২ ২১:০৮

    আরো খবর

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় ইউএনও'র স্বামীকে মারধর: কারাগারে আ.লীগ নেতার ছেলে

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২২ ২১:০৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২২ ২১:০৮

    বগুড়ায় ইউএনও'র স্বামীকে মারধর: কারাগারে আ.লীগ নেতার ছেলে
    বগুড়ার সোনাতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভীনের স্বামীকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতার ছেলে শামিম হোসেন (৩৫) কে কারাগারে পাঠিয়েছে আদালত।
     
    রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিন হাসান এ নির্দেশ দেন৷ এর আগে শনিবার দিবাগত রাত ১২ টার দিকে ইউএনওর গাড়ি চালক ফেরদৌস হোসেন বাদী হয়ে সোনাতলা থানায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন৷

    ওই মামলায় সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সোনাতলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম বুলুর ছেলে শামিম হোসেনকে একমাত্র আসামি করা হয়। এছাড়াও এ ঘটনায় আটক থাকা শামিমের ছেলে কিশোর হওয়ায় ও তার বিরুদ্ধে মামলায় অভিযোগ না আনায় রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে মর্মে জানা যায় ।

    জানা যায়, গত শনিবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মিলনায়তনের সামনে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মারধরের এই ঘটনা ঘটে।
     
    বিষয়গুলো নিশ্চিত করেছেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান।

    মামলার এজাহারে বরাত দিয়ে ওসি জানান, মারধরের শিকার ব্যক্তির নাম আল আমিন শিকদার। তিনি পেশায় সফটওয়্যার ডেভেলপার। ভুক্তভোগী সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভীনের স্বামী। সোনাতলা উপজেলা পরিষদের কোয়ার্টার এলাকায় ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে। সেখানে অনেকেই ব্যাডমিন্টন খেলে। উপজেলা পরিষদের চত্বরে বঙ্গবন্ধু মিলনায়তনের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ইউএনও সাইদা পারভীনের স্বামী আল আমিন খেলার জন্য যান। এ সময় সেখানে আগে থেকে শামিম হোসেন ও তার ছেলে ব্যাডমিন্টন খেলছিলেন।

    ইউএনওর গাড়িচালক খেলার কোর্টে গিয়ে তাদের চলে যেতে বলেন। কিন্তু শামিম ক্ষিপ্ত হয়ে কটু কথা বলেন ওই চালককে। এতে শামিমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ওই গাড়ি চালক। এ সময় ইউএনওর স্বামী তাদের ঝগড়া করতে নিষেধ করলে তার বুকে লাথি মারেন শামিম। পরে লাঠি নিয়ে আল আমিনের ওপর হামলা চালানো হয়।

    শামিমের বাবা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব আলাম বুলু মারধরের বিষয়টি অস্বীকার করেন। তার দাবি, ইউএনওর স্বামীকে তার ছেলে মারধর করেনি। একটু ধাক্কা-ধাক্কি হয়েছে।

    মাহবুব আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী তো অপরিচিত মানুষ। কিন্তু তার ছেলে-নাতিকে সবাই চেনেন। সন্ধ্যার আগে দিয়ে ইউএনওর বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় তার ছেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইউএনওর স্বামী উত্তেজিত হয়ে পড়েন। এ সময় ধাক্কাধাক্কি হয়েছে এর বেশি কিছু হয়নি।

    সার্বিক প্রসঙ্গে সোনাতলার ইউএনও সাইদা পারভীন জানান, সন্ধ্যার দিকে খেলার মাঠে কোনো কারণ ছাড়াই শামিম তার স্বামী আল আমিনের ওপর হামলা করেন। সম্প্রতি ভারত থেকে তার স্বামীর হার্টে অপারেশন করা হয়েছে। বুকের হাড়ে স্ক্রু বসানো আছে। এই ঘটনায় তার স্বামীর বুকের স্ক্রু ডিসপ্লেস হয়েছে। তিনি এখনও অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার বাহিরে নেওয়া হচ্ছে।

    এদিকে সোনাতলার ইউএনও সাইদা পারভীনের স্বামী আল আমনিকে মারধরের ঘটনার পর তিন আনসার সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে। তারা হলেন, জামিরুল ইসলাম, ইমারত আলী ও মোখলেসুর রহমান।  বিষয়গুলো নিশ্চিত করেছেন,  বগুড়া আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ। এই কর্মকর্তা জানান, সোনাতলা উপজেলা আনসার কর্মকর্তার সুপারিশে আরো অধিকতর সতর্কতা অবলম্বনে নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের অন্য সংস্থায় বদলি করা হয়েছে।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
    3. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    4. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    5. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    6. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে 
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের 
উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬